সংবাদ শিরোনাম ::
নিরাপত্তার কারণে গোপালগঞ্জ-খুলনা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, দুর্ভোগে ঢাকাগামী যাত্রীরা ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার ঘোড়াঘাটে৭৪ টি গির্জয় বড়দিন উদযাপনের প্রস্তুতি ইউএনওর কাছে আর্থিক সহায়তার আবেদন ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ঘুমন্ত হেলপারের মৃত্যু মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে।

দ্বিতীয় স্ত্রীকেই বেছে নিলেন আলোচিত সেই প্রবাসী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০ ১৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী স্বামী মইনুল ইসলামকে নিয়ে দুই স্ত্রীর মারামারির অবসান হলো। সামাজিক বৈঠকের মাধ্যমে মালদ্বীপ প্রবাসী মইনুল বেছে নিলেন দ্বিতীয় স্ত্রীকেই।

সোমবার দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদের কার্যালয়ে সামাজিক বৈঠকে এই সিদ্ধান্ত নেন মইনুল। প্রথম স্ত্রী সানজিদাকে তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রী তমাকে নিয়ে সংসার করার কথা জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে চেয়ারম্যান মামুনুর রশিদ জানান, উভয় পরিবারের লোকজনের মতামতের ভিত্তিতে আগামী পনের দিনের মধ্যে দেশের প্রচলিত আইন মোতাবেক এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা মহিলা লীগের সভাপতি শিরিন সুলতানা, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লালুর রশিদ দোলন, যুবলীগ নেতা কামরুল হাসান বাকীসহ সানজিদা এবং মইনুলের আত্মীয়স্বজন।

গত ১৮ আগস্ট করোনাভাইরাস মহামারিতে দেশে ফিরেন মালদ্বীপ প্রবাসী মইনুল ইসলাম। তাকে বরণ করতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে হাজির হন দুই স্ত্রী।

কিন্তু কাকে ফেলে কার কাছে যাবেন, এই নিয়ে দুই স্ত্রীর মাঝে হাতাহাতির ঘটনা ঘটে।
একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেই প্রবাসী জানান, এই দুইজনই তার স্ত্রী। একজনকে আগে বিয়ে করেছেন এবং অন্যজনকে তিনি পরবর্তী সময়ে মোবাইলে বিয়ে করেছেন। পরিস্থিতি তীব্র আকার ধারণ করলে দুই স্ত্রীসহ প্রবাসীকে কাছের থানায় নিয়ে যাওয়া হয়। পরে পারিবারিক সমাধানের জন্য পরিবারের লোকজনের কাছে তাদের হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দ্বিতীয় স্ত্রীকেই বেছে নিলেন আলোচিত সেই প্রবাসী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৫৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০