সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

চীনা আগ্রাসনের জবাব দিতে এবার লাদাখে নতুন মিসাইল মোতায়েন করল ভারত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০ ২৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
একের পর এক বৈঠক। কিন্তু এখনও পর্যন্ত পরিস্থিতিতে কোনও উন্নতি নেই। প্রতিদিনই কার্যত ছক বদলে চলেছে চীন। তবে সেনা সরানোয় নেই কোনও সদর্থক পদক্ষেপ।

উল্টো ক্রমশ সেনা বিল্ড আপ চালাচ্ছে বেইজিং। এই পরিস্থিতিতে এবার চীন সীমান্তের কাছে মোতায়েন করা হলো শক্তিশালী অস্ত্রসম্পন্ন ভারতীয় সেনাবাহিনী। চীনা আগ্রাসন ঠেকাতে এবার কড়া সিদ্ধান্ত ভারতের।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, চীন সীমান্তে মোতায়েন করা হয়েছে ভারতীয় বাহিনী, যাদের কাছে রয়েছে রাশিয়ার শক্তিশালী ইগলা এয়ার ডিফেন্স সিস্টেম।

যা ভারতের আকাশসীমায় শ্ত্রুদের অনুপ্রবেশকে আটকাতে সক্ষম”।
চীন ও পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত ভারতীয় বাহিনীও। সামরিক শক্তি বাড়াতে রাশিয়ার কাছ থেকে ‘৯কে৩৮ ইগলা’ মিসাইলের দ্রুত আমদানি করেছে ভারত। এর মাধ্যমে ভারতীয় আকাশ সীমায় ঢুকলে চীনা ও পাকিস্তানি যুদ্ধবিমানকে সহজেই ধরাশায়ী করতে পারবে বলে ভারতীয় সেনা জানিয়েছে।

রাশিয়ান প্রযুক্তিতে তৈরি ‘ইগলা এয়ার ডিফেন্স সিস্টেম’ দিয়ে ভারতীয় বাহিনীকে সজ্জিত করা হয়েছে।

গুরুত্বপূর্ণ লাইন-অফ-অ্যাকচুয়াল কন্ট্রোল এলাকায় কাঁধে রাখার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েই চীনকে এভাবেই কোণঠাসা করার পরিকল্পনা করেছে ভারত।
যে কোনও রকম উসকানিমূলক কাজ এবং আকাশসীমা লঙ্ঘনকে আটকাতে সক্ষম এই অস্ত্র। ভারতের মাটিতে ঢুকলেই হামলা চালাতে সক্ষম এই এয়ার ডিফেন্স সিস্টেম। চীনকে মুখের ওপর জবাব দিতে সীমান্তে ভারত সাজিয়েছে সুখোই ৩০ এমকেআই, মিগ ২৯ ও মিরাজ ২০০০।

একদিকে ভারতকে বিভিন্ন বৈঠকের নামে ব্যস্ত রাখা, অন্যদিকে সুকৌশলে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা সাজিয়ে যাওয়া। একের পর এক এলাকায় সেনা সাজাচ্ছে চীন। ক্রমশ উত্তেজনা তৈরি হচ্ছে। এই অবস্থায় চরম হুঁশিয়ারি দিয়েছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত।

চীনের মোকাবিলায় সামরিক কায়দায় জবাব দেওয়ার রাস্তা খোলা রয়েছে। তবে ভারত এবং চীনের সেনাবাহিনী আলোচনা ও কূটনৈতিক পথে সমাধানের চেষ্টা চালাচ্ছে। আর সেই সমাধানের রাস্তা বন্ধ হলেই সামরিক রাস্তায় এগনোর কথা ভারত ভাববে বলেও জানিয়েছেন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস)।

বিশেষত ৭টি বিমানবাহিনীর ঘাঁটির তালিকা তৈরি হয়েছে, যেখানে বিশেষ খেয়াল রাখা হয়েছে। এই ৭টি বিমানবাহিনীর ঘাঁটি হলো- হোটান, গার গুনসা, কাশঘার, হোপিং, ঢোংকা ডিজং, লিংঝি ও পনঘাট। এই সাতটি বিমানবাহিনীর ঘাঁটি ছড়িয়ে রয়েছে চিনের ঝিজিয়াং ও তিব্বত রিজিয়নে। চীনা বিমানবাহিনীর সাতটি ঘাঁটির ওপর কড়া নজর রেখেছে ভারতীয় সেনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চীনা আগ্রাসনের জবাব দিতে এবার লাদাখে নতুন মিসাইল মোতায়েন করল ভারত।

আপডেট সময় : ০৪:১৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০