সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

জাহাজের ইঞ্জিনে আটকে যাওয়া জাল কাটতে নেমে লাশ হলেন বানারীপাড়ার মামুন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০ ২১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সন্তান পেশায় ডুবুরি মো. মামুন (৪০) পানিতে ডুবে মারা গেছেন। নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে জাহাজের ইঞ্জিনে আটকে যাওয়া জাল কাটতে নেমে তিনি নিখোঁজ হয়েছিলেন। ২৪ আগস্ট সোমবার সকালে জাহাজের নিচ থেকে ওই নিখোঁজ ডুবুরির মরদেহ উদ্ধার করা হয়। মৃত ডুবুরি মামুন বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান,২৩ আগস্ট রোববার হাতিয়ার নলচিরা ঘাটের পশ্চিম পাশে মেঘনা নদীতে এমভি মিথিলা সালমান-৩ জাহাজের ইঞ্জিনের পাখায় জাল আটকে যায়। পরে ঢাকা থেকে দুইজন ডুবুরি আনা হয় তা কাটার জন্য। এর মধ্যে ডুবুরি মামুন আটকে যাওয়া জাল কাটতে নদীতে নেমে নিখোঁজ হন। পরে ২৪ আগস্ট সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাহাজের ইঞ্জিনে আটকে যাওয়া জাল কাটতে নেমে লাশ হলেন বানারীপাড়ার মামুন।

আপডেট সময় : ১২:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০