সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিসিসির ১১শ কোটি টাকার কাজ বাতিল হওয়ায় প্রকৌশলীকে শোকজ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০ ১৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রায় ১১শ কোটি টাকার উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদিত না হওয়ায় এর দায় চাপানোর চেষ্টা চলছে প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামানের ওপর। তার গাফেলতিতে ওই প্রকল্প একনেকে বাতিল হয়েছে অভিযোগ তুলে বৃহস্পতিবার আনিসুজ্জামানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

নগরীর সড়কসহ অন্যান্য উন্নয়নের জন্য প্রধামন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রস্তাবিত ওই প্রকল্পের প্রকল্প কর্মকর্তা ছিলেন তিনি। বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন বিষয়টি স্বীকার করলেও বিস্তারিত জানাতে রাজী হননি।

বিসিসির দায়িত্বশীল সুত্রে জানা গেছে, এ বছরের শুরুতে একনেকের সভায় নানা অসঙ্গতির কারণে বিসিসির দেওয়া প্রায় ১১শ কোটি টাকার প্রকল্প বাতিল হয়ে যায়। পরে করপোরেশন থেকে সেটি সংশোধন করে ৬৯০ কোটি টাকার প্রকল্প পূনরায় মন্ত্রনালয়ে পাঠানো হয়।

সুত্র আরও জানায়, নগরীর ৮০ ভাগ সড়ক যানবহন চলাচলের অনুপযোগী এবং চলতি মাসে কয়েক দফায় নগরী জোয়ারের পানিতে ডুবে জনগণের চরম ভোগান্তি হওয়ায় বিসিসি’র উচ্চ পর্যায় থেকে অসন্তোষ দেখা দেয়। ১১শ কোটি টাকার প্রকল্পটি অনুমোদিত হলে উন্নয়ন কাজ করে এই ভোগান্তি এড়ানো যেত বলে মনে করেন তারা। অনুমোদন না হওয়ার নেপথ্যে আনিসুজ্জামানের গাফিলতি রয়েছে বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা। এমনকি ওই প্রকল্প যাতে অনুমোদন না হয় এ জন্য প্রকৌশলী আনিসুজ্জামান উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা ত্রুটিবিচ্যুতি করেছেন বলে শোকজে উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে জানতে আনিসুজ্জামানকে একাধিকবার ফোন কল দেওয়া হলেও সাড়া মেলেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিসিসির ১১শ কোটি টাকার কাজ বাতিল হওয়ায় প্রকৌশলীকে শোকজ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:২৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০