সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

তীব্র স্রোতে বেরিয়ে পড়েছে সাবমেরিন ক্যাবল, ইন্টারনেট বিপর্যয়ের শঙ্কা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

কুয়াকাটা সৈকতে মাটির নিচ থেকে বেরিয়ে পড়েছে কলাপাড়ার লতাচাপলীর মাইটভাঙ্গা গ্রামে স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের ইন্টারনেট ক্যাবল। এতে যেকোনো সম‌য় ইন্টারনেট সং‌যোগে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। যেকোনো অসাবধনতায় এ ক্যাবলের ক্ষতি হলে বিছিন্ন হয়ে বন্ধ হয়ে যেতে পারে ল্যান্ডিং স্টেশনের সব ধরনের সার্ভিস।

ধারণা করা হচ্ছে, গত দুই‌দিন ধরে বঙ্গোপসাগরের ঢেউ আর তীব্র স্রোতে কুয়াকাটা সৈকতের বালু ক্ষয় হয়েছে।

এতে বালুর নিচ থেকে উপরে উঠে এসেছে হাই ভোল্টেজ ডিসি পাওয়ারের সংযোগ ক্যাবল।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) উপ-মহাব্যবস্থাপক তরিকুল ইসলাম জানান, ‘এটি একটি প্রাকৃতিক দুর্ঘটনা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আবহাওয়া অনুকূলে থাকলে শুক্রবার অথবা শনিবার সংস্কার কাজ শুরু করা হবে। ’
এর আগে গত ৯ আগস্ট কুয়াকাটা পৌর ‌মেয়রের ভাই বালু তুলতে গিয়ে সাবমেরিন ক্যাবলের পাওয়ার সাপ্লাই অপটিক্যাল ফাইবার লাইন কেটে ফেলেন। এতে তাৎক্ষ‌ণিকভাবে সারা দেশে ইন্টারনেটের গতি কমে যায়। প্রায় ১২ ঘণ্টা পর লাইন‌টির সংযোগ ফের স্থাপন করা হয়। ওই ঘটনায় রাষ্ট্রের প্রায় শত‌ কো‌টি এবং সং‌শ্লিষ্ট কোম্পা‌নির প্রায় ৭-৮ লাখ টাকার আ‌র্থিক ক্ষতি হয়।

পরে হোসেন মোল্লাসহ ৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয় এবং তাকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে সার্বক্ষণিক নজরদারির জন্য সেখানে নিরাপত্তা প্রহরী নিযুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তীব্র স্রোতে বেরিয়ে পড়েছে সাবমেরিন ক্যাবল, ইন্টারনেট বিপর্যয়ের শঙ্কা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:১৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০