সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আবারও কমল স্বর্ণের দাম। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: বিশ্ববাজারে দরপতন হওয়ায় দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। ভরিতে প্রায় দেড় হাজার টাকা কমিয়ে মূল্যবান এ ধাতুটির নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শুক্রবার (২১ আগস্ট) স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাজুস এ সিদ্ধান্ত নিয়েছে। দুপুর ২টা থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হয়েছে। বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার এ তথ্য নিশ্চিত করেছেন।

খাত সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের বাজারে কী দামে স্বর্ণ বিক্রি হবে, তা নির্ধারণ করে বাজুস। বিশ্ববাজারে দাম বাড়া-কমার ওপর নির্ভর করে এই দাম নির্ধারণ করা হয়। সাধারণত বিশ্ববাজারের সাতদিনের দামের গড় ভিত্তিতে কী পরিমাণ দাম বাড়বে না কমবে সে সিদ্ধান্ত নেয়া হয়।

স্বর্ণের দাম কমানোর বিষয়ে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার বলেন, ‘গত কয়েক দিনে বিশ্ব বাজারে প্রায় ২৫ ডলারের (প্রায় ২১০০ টাকা) মতো দাম কমেছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য সব সময় স্বর্ণের দাম নির্ধারণ করা হয়। এমন অবস্থায় বিশ্ববাজারে দাম কমার কারণে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়েছে।’

নতুন নির্ধারিত দাম অনুযায়ী শুক্রবার থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৭২ হাজার ২৫৮ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৬৯ হাজার ১০৯ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬০ হাজার ৩৬১ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৫০ হাজার ৩৯ টাকা নির্ধারণ করা হ‌য়ে‌ছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পূ‌র্বের নির্ধা‌রিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে।’

এদিকে মহামারি করোনার প্রাদুর্ভাবের ম‌ধ্যে দেশের বাজারে চারবার দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে ওঠে স্বর্ণের দাম। বাজুসের তথ্যমতে, গত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম অস্থির হয়ে উঠেছিল। এতে ১৯ ফেব্রুয়ারি দেশে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ৬১ হাজার ৫২৮ টাকা। এটি ছিল ওই সময় দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম। এর আগে দেশে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর। সে সময় প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ৬০ হাজার ৬৫৩ টাকা।

সবশেষ গত ১৩ আগস্ট থেকে কার্যকর হওয়া দাম অনুযায়ী আজকে দুপুর পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরিতে স্বর্ণের দাম ছিল ৭৩ হাজার ৭১৬ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৭০ হাজার ৫৬৭ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬১ হাজার ৮১৯ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫১ হাজার ৪৯৭ টাকায় দেশের বাজারে বিক্রি হয়েছে।

জানা গেছে, বৈশ্বিক এ মহামারির মধ্যে চারবার স্বর্ণের দাম বাড়ানোর পর গত ১৩ আগস্ট দাম কমায় বাজুস। আন্তর্জাতিক বাজারে দাম কমায় আজকে আবারও স্বর্ণের দাম কমালো সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবারও কমল স্বর্ণের দাম। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৪৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০