সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

বরিশাল থেকে১৫৭ কেজি অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার এবং (০৯) নয় জন ব্যবসায়ী গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসি কর্তৃক বরিশাল জেলার উজিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৫৭ কেজি (১৪,১৩০ মিটার) অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার এবং (০৯) নয় জন ব্যবসায়ী গ্রেফতার। গত ১৯ আগষ্ট ২০২০ তারিখ ১২.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার উজিরপুর থানাধীন হারতা বাজারের মসজিদ মার্কেট এর জনৈক স্বজল মল্লিক এর টেইলার্সের দোকানের সামনে টিনশেডের দোকানের মধ্যে অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল ক্রয়/বিক্রয়ের জন্য মজুদ আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক ১৩.৪০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্ঠাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০৯ (নয়) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ ফারুক গাজী(৫৫), পিতাঃ মৃত ছবর আলী গাজী, (২) হারুন অর রশিদ(৫৮), পিতাঃ মৃত জোনাব আলী, (৩) আঃ ছালাম গাজী(৫৫), পিতাঃ মৃত শেরজন আলী গাজী, (৪) আঃ মজিদ সর্দার(৬২), পিতাঃ মৃত মোজাম সর্দার, সর্ব সাং- হরিণাহাটি, (৫) মোঃ ওসমান তালুকাদার (৫০), পিতাঃ মৃত রবিউল্লাহ তালুকাদার, সাং- উত্তর পাড়, (৬) মোঃ আতাউর কাজী (৫৭), পিতাঃ মৃত হাছেন আলী কাজী, সাং- সীতাইকুন্ড, সর্ব থানাঃ কোটালিপাড়া, জেলাঃ গোপালগঞ্জ, (৭) শামসুল হক বাহাদুর(৫২), পিতাঃ মৃত আঃ মান্নান বাহাদুর, (৮) দীপক রায় (৪০), পিতাঃ ধীরেন্দ্রনাথ রায়, উভয় সাং- হারতা, (৯) অরুণ দাস (৩৫), পিতাঃ নারায়ণ দাস, সাং- যুগিরকান্দা, সর্ব থানাঃ উজিরপুর, জেলাঃ বরিশাল বলে জানায়। উক্ত আসামীগণকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা নিষিদ্ধ কারেন্ট জাল ক্রয়/বিক্রয়ের সাথে জড়িত। তাদের টিনশেডের দোকানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল মজুদ রয়েছে। উক্ত দোকান থেকে ০৯ টি প্লাষ্টিকের বস্তার ভিতর থেকে সর্বমোট ১৫৭ (একশত সাতান্ন) কেজি কারেন্টের জাল, যাহা মোট ১৪,১৩০ (চৌদ্দ হাজার একশত ত্রিশ) মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১,৫৭,০০০/- (এক লক্ষ সাতান্ন হাজার) টাকা। পরবর্তীতে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আব্বাস উদ্দিন বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বরিশাল জেলার উজিরপুর থানায় মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সংশোধীত /১৩) ৫ (২)(ক) আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল থেকে১৫৭ কেজি অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার এবং (০৯) নয় জন ব্যবসায়ী গ্রেফতার।

আপডেট সময় : ১১:৪৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০