সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

ফের ওলি-চীন আঁতাত স্পষ্ট, এবার লিপুলেখ সীমান্তে নজর বেইজিংয়ের।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০ ১৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ফের ওলি-চীন আঁতাত স্পষ্ট হলো ভারতের কাছে। দেশটির গণমাধ্যম বলছে, লাদাখের বদলে এবার উত্তরাখণ্ডের লিপুলেখ বরাবর প্রকৃত নিয়ন্ত্রণরো সীমান্তের কাছে সেনা মোতায়েন বাড়িয়েছে চীন। চীনের পক্ষ থেকে সেখানে ১৫০ লাইট কম্বাইনড আর্মস ব্রিগেডকে মোতায়েন করা হয়েছে। তিব্বত থেকে এনে তাদেরকে সেখানে মোতায়েন করা হয়েছে।

যার জেরে নেপাল-ভারত সীমান্তে উত্তেজনা আরও বাড়ছে।
যদিও উত্তরাখণ্ডের চামোলি জেলায় চীন সীমান্ত বরাবর সতর্ক অবস্থানে ভারতীয় সেনা। এছাড়া উত্তরাখণ্ডের সীমান্তবর্তী গ্রামগুলোর প্রধানকে স্যাটেলাইট ফোন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে লিপুলেখে এভাবে চীনের আস্ফালন বেশ ইঙ্গিতবহ বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ভারতীয় ভূখণ্ডের অন্তর্গত কালাপানি, লিপুলেখ পাস ও লিম্পিয়াধুরা এলাকাকে নিজেদের সীমানার অন্তর্ভুক্ত করে নতুন মানচিত্র প্রকাশ করেছিল নেপাল। এরপর সেই মানচিত্রে সিলমোহর দেয় নেপালের পার্লামেন্ট। ভারতের তরফে এই মানচিত্রকে খারিজ করে বলা হয়েছে, এটি একটি ইউনিল্যাটরাল অ্যাক্ট। যার কোনও ঐতিহাসিক প্রমাণ নেই।

ভারতের তরফে তিব্বত সীমান্তে লিপুলেখ ও উত্তরাখণ্ডের সংযোগকারী ৮০ কিলোমিটার রাস্তা উদ্বোধন করেছিলেন রাজনাথ সিং।

তারপরই মে মাসে নতুন মানচিত্র প্রকাশ করে নেপাল। আর এরপর পিথোগড় জেলা বরাবর নেপাল সীমান্তে সেনা মোতায়েন করেছিল কাঠমান্ডু, যাতে উত্তেজনা বাড়ে। তবে এখন ফের বিতর্কিত এলাকা বরাবর চীনা সেনার বাহিনী মোতায়েন খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উত্তরাখণ্ডের ৩৪৫ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে চীন সীমান্ত। এর আগে বহুবার এই অঞ্চলে চীনা সেনার চোখ রাঙানি দেখা গেছে। সেজন্য ভারতীয় সেনা এবং ইন্দো-তিবেতান বর্ডার পুলিশ একযোগে ক্রমাগত পাহারা দিচ্ছে। চামোলি জেলার বরাহতি, মানা পাস, নীতি এবং মালারিতে ক্রমাগত নজরদারি চালাচ্ছে আইটিবিপি। সূত্র : ওয়ান ইন্ডিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফের ওলি-চীন আঁতাত স্পষ্ট, এবার লিপুলেখ সীমান্তে নজর বেইজিংয়ের।

আপডেট সময় : ০৫:১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০