সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

উজিরপুরে রোগীর বোনকে যৌন হয়রাণী ক্লিনিকের পরিচালক কথিত চিকিৎসক গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০ ১৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের উজিরপুরে বিউটি বেগম (২৫) নামের এক নারীকে উত্যক্ত করার অভিযোগে একটি ক্লিনিকের পরিচালক ও কথিত চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ১০টায় ‘মায়ের দোয়া’ নামের ওই ক্লিনিকের পরিচালক রেজাউল করিমকে (৩০) গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় উত্যক্তের শিকার নারী উজিরপুর মডেল থানায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এদিকে রেজাউল নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিলেও তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ওই নারীর অসুস্থ বড় বোন সম্প্রতি উজিরপুরের সাতলা ইউনিয়নের ‘মায়ের দোয়া ক্লিনিকে’ ভর্তি হন। বোনের সেবা শ্রুষা করার জন্য ছোট বোন তার সঙ্গে ক্লিনিকে যাওয়ার পর থেকে ওই ক্লিনিকের পরিচালক রেজাউল করিম তাকে নানাভাবে উত্যক্ত করে আসছিল। গত ১৬ আগস্ট থেকে ১৯ আগস্ট ক্লিনিকে আটকে রাখা হয় তাকে। পরে ১৯ আগস্ট বুধবার রাতে খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে। উত্যক্তের শিকার নারী জানান,ক্লিনিকে থাকা অবস্থায় রেজাউল বিভিন্ন সময়ে তাকে নানা ধরনের কুপ্রস্তাব দিয়েছেন। এমনকি তার কক্ষেও ডেকেছেন। গভীর রাতে তার বেডে এসে হাজির হন রেজাউল। তার বিরুদ্ধে সেখানকার অনেক নারী রোগী নানা অভিযোগ করেছেন তার কাছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, রেজাউল করিম এমবিবিএস না হয়েও নিজেকে চিকিৎসক পরিচয় দেন। তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দেওয়ায় উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শওকত আলীও তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। নিজেকে হোমিওপ্যাথি চিকিৎসক পরিচয় দিয়ে রেজাউল করিম জানিয়েছেন, হাসপাতালের বিল পরিশোধ না করে তার বিরুদ্ধে উল্টো মিথ্যা অভিযোগ তুলেছেন। এ বিষয়ে উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান বলেন, ‘ঘটনার শিকার নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে মায়ের দোয়া ক্লিনিকের পরিচালককে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা এজাহারভূক্ত করে ২০ আগস্ট বৃহস্পতিবার সকালে তাকে বরিশালে জেল হাজতে পাঠানো হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে রোগীর বোনকে যৌন হয়রাণী ক্লিনিকের পরিচালক কথিত চিকিৎসক গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৫২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০