সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ডিমলা পুলিশের প্রচেষ্টায় ২২ মাসের শিশু ফিরে পেল মায়ের কোল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম,আই সুজন,নীলফামারী প্রতিনিধি।।
নীলফামারীর ডিমলায় পুলিশের প্রচেষ্টায় ২২ মাসের এক দুগ্ধপান করা কন্যা শিশু ফিরে পেয়েছে তার মায়ের কোল।
মঙ্গলবার(১৮ আগস্ট)ডিমলা থানার পুলিশ শিশুটিকে উদ্ধারের পর সন্ধ্যায় থানায় তার মায়ের কোলে তুলে দেন।
শিশুটির পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে,দীর্ঘ প্রায় চার বছর আগে জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিন বালাপাড়ার(শহীদ মিনার পাড়া)গ্রামের নুরু ইসলামের ছেলে দুলাল ইসলামের সাথে ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের দক্ষিন আমবাড়ি গ্রামের ময়নুল ইসলামের মেয়ে মনিরার পারিবাড়িক ভাবে শরিয়ত মোতাবেক বিয়ে হয়।
বিয়ের প্রায় ২৬ মাস পর তাদের সংসারে একটি ফুটফুটে কন্যা শিশুর জন্ম হলে তার নাম রাখা হয় খাদিজা। হঠাৎ গত গঙ্গলবার(১১ আগস্ট)স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ হলে এক পর্যায়ে ওই দুগ্ধপান করা শিশু খাদিজাকে নিজের কাছে রেখে দিয়ে শিশুটির মা গৃহবধু মনিরা বেগমকে জোরপুর্বক বাড়ি থেকে বেড় করে দেন স্বামী দুলাল ইসলাম।
ঘটনার পর থেকে শিশুটির মা তার বাপের বাড়ি এলাকার ও স্বামীর বাড়ি এলাকার স্থানীয় জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে শিশুটি ফিরিয়ে চাইলে তারাও শিশুটিকে উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হন।পরে শিশুটির মা বাধ্য হয়ে মঙ্গলবার(১৮ আগস্ট)ডিমলা থানায় সাধারন ডায়রি নং-৭৪৭,তারিখ ১৮/৮/২০২০ ইং করলে সেদিনই ডিমলা থানার এসআই আখতারুজ্জামান সঙ্গীয়ফোর্স সহ বিকেলে শিশুটির বাবার বাড়ি থেকে শিশুটি উদ্ধার করে তার মায়ের কোলে তুলে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত হতে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সিরাজুল ইসলামের ব্যবহৃত(০১৭১৩৩৭৩৯১৪)সরকারি নম্বরে রাত ১০টা ৪৯ মিনিটে কল দেয়া হলেও তিনি তা রিসিভ না করে কেটে দেয়ায় তার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি!তবে শিশুটি উদ্ধার করা এসআই আখতারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিমলা পুলিশের প্রচেষ্টায় ২২ মাসের শিশু ফিরে পেল মায়ের কোল।

আপডেট সময় : ০৯:৪৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০