সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

ছেলেকে বাঁচাতে গেলে বাবাকে পিটিয়ে হত্যা উপজেলা ভাইস চেয়ারম্যানের। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০ ২৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ছেলেকে বাঁচাতে গেলে সাতক্ষীরার তালা সদরের নলবুনিয়া বিলে মাছ ব্যবসায়ী লুৎফর নিকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে মঙ্গলবার সাড়ে ৮টার দিকে বিচারের দাবিতে তালা উপশহরে মরদেহ নিয়ে মিছিল করে থানা ঘেরাও করে গ্রামবাসী।

এ সময় হাজার হাজার গ্রামবাসী খুনিদের ফাঁসি চাই স্লোগান দিতে থাকে।
নিহত লুৎফর নিকারী (৬৫) তালা সদরের জেয়ালা নিকারীপাড়ার মৃত আইজুল নিকারীর ছেলে। আটক মশিয়ার রহমান সরদার তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।

নিহতের ভাতিজা জেয়ালা নলতা গ্রামের রুহুল আমিন নিকারী জানান, নলবুনিয়া বিলে সরকারি খালে চাচাতো ভাই সেলিম নিকারী মাছ ধরছিল।

ওই খালের সঙ্গে ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের মাছের ঘেরের ভেড়ী। খাল থেকে মশিয়ারের সহযোগী রনি সেলিমকে আটকে রাখে। এরপর সরদার মশিয়ার ঘটনাস্থলে পৌঁছে বারুইহাটি গ্রামের রনি এবং ওই গ্রামের মোসলেম শেখের ছেলে তুহিন শেখ তিনজন সেলিমকে বেধড়ক মারে।
তিনি আরও বলেন, মারপিটর ঘটনা শুনে সেলিম নিকারীর বাবা লুৎফর নিকারী ঘটনাস্থলে যায়। সেখানে যাওয়া মাত্রই সরদার মশিয়ার, তুহিন ও রনি একত্রে তাকেও মারধর করে।

পরে গ্রামবাসী গিয়ে লুৎফর রহমানকে মৃত অবস্থায়
দেখতে পায়। এসময় সেলিমকেও অচেতন অবস্থায় পাওয়া যায়।
ওই এলাকার হযরত নিকারী জানান, সেলিম নিকারী বর্তমানে তালা হাসপাতালে ভর্তি রয়েছে। তার কানের পর্দা ফেঁটে গেছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

এ ঘটনায় রাতেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয় স্থানীয়রা। তারপর রাতেই অভিযান চালিয়ে সরদার মশিয়ারকে আটক করে পুলিশ।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, জিজ্ঞাসাবাদের জন্য উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে আটক করা হয়েছে। পরবর্তীতে অভিযোগের পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছেলেকে বাঁচাতে গেলে বাবাকে পিটিয়ে হত্যা উপজেলা ভাইস চেয়ারম্যানের। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০