সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

উজিরপুরে লাখ টাকার সরকারি ঘরে অর্ধ লাখ টাকা উৎকোচ নেওয়ার অভিযোগ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০ ২৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরের গুঠিয়া মডেল ইউনিয়নে হতদরিদ্র গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বরাদ্দের সরকারি ঘর বিতরণে টাকা গ্রহণের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ব্যপারে গুঠিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. দেলোয়ার হোসেনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দোসতিনা গ্রামের ছত্তার খানের স্ত্রী বেগম। অভিযোগ সূত্রে জানা যায়, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মো: মোজাম্মেল হোসেন সরদার হত দরিদ্র বেগমকে এক লাখ টাকার বরাদ্দের ঘর দেয়ার বিনিময়ে নগদ ৫০ হাজার টাকা উৎকোচ নেন। বেগম ব্র্যাক এনজিও হতে ঋণ নিয়ে ইউপি সদস্যকে ওই ৫০ হাজার টাকা প্রদান করেন। এব্যাপারে বেগম জানান, তাকে সরকারি বরাদ্দের ঘর দেয়ার কথা বলে ইউপি সদস্য মোজাম্মেল ৭৫ হাজার টাকা দাবী করেন। অনেক অনুরোধের পরে তিনি ৫০ হাজার টাকায় তাকে ঘর দিতে রাজি হয়। এবং ৩ দিনের মধ্যে সেই টাকা পরিশোধের সময় বেধে দেয়। ভিক্ষা করে ব্র্যাক এনজিও’র ওই ঋণের টাকা পরিশোধ করছেন বলেও তিনি জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন হতদরিদ্র হিসেবে তাকে এ ঘর ফ্রি দিয়েছেন জানতে পেরে তিনি উৎকোচ দেওয়া ওই টাকা ফেরত পেতে ইউনিয়ন পরিষদে এ লিখিত অভিযোগ করেন বলে জানান। সোমবার দুপুরে গুঠিয়া ইউনিয়ন পরিষদের সচিব বাসু দেব ইউপি সদস্যের বিরুদ্ধে এক নারীর লিখিত অভিযোগ দায়ের করার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে গুঠিয়া মডেল ইউপি চেয়ারম্যান ডা. দেলোয়ার হোসেনের মোবাইল ফোন বন্ধ থাকায় এবং অভিযুক্ত ইউপি সদস্য মোজাম্মেল হোসেন ফোন রিসিভ না করায় এ প্রসঙ্গে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। প্রসঙ্গত ইউপি সদস্য মোজাম্মেল হোসেন সরদারের কাছ থেকে এর আগে হদদরিদ্রদের জন্য বরাদ্দের ৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছিলো। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে লাখ টাকার সরকারি ঘরে অর্ধ লাখ টাকা উৎকোচ নেওয়ার অভিযোগ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৪৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০