সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০ ১৭৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় নগরীর ভদ্রা আবাসিক এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়ে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি।
এরপর সমেবত কণ্ঠে সেখানে ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে দিবসটি উপলক্ষে সহকারী হাইকমিশনার ভারতের রাষ্ট্রপতির বাণী পড়ে শোনান।
এ সময় রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের পদস্থ কর্মকর্তা ও রাজশাহীতে অবস্থানরত ভারতীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।

























