সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

যুক্তরাষ্ট্রে স্কুল খুলতেই ১ লাখ শিক্ষার্থী আক্রান্ত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০ ১৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বর্তমানে সবচেয়ে বেশি করোনার তান্ডবে থাকা দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে স্কুল খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রায় ১ লাখ শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্স এ উদ্বেগজনক রিপোর্ট প্রকাশ করেছে। সূত্র : রয়টার্স।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, করোনা পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আগেই গাফিলতির অভিযোগ উঠেছিল।

এ অবস্থায় সংক্রমণ যখন বাড়ছেই, তখন স্কুল খুলে দিয়েছিল মার্কিন প্রশাসন। সরকারি হিসাব বলছে, জুলাইয়ের মাঝামাঝি স্কুল চালু হওয়ার দুই ?সপ্তাহের মধ্যেই করোনা আক্রান্ত হয়েছে প্রায় ১ লাখ খুদে পড়ুয়া। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্সের রিপোর্টে বলা হয়েছে, স্কুল চালুর পর মাত্র দুই ?সপ্তাহের মধ্যে প্রায় এক লাখ খুদে পড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছে। তার মধ্যে জুলাইয়ের শেষ দুই ?সপ্তাহের মধ্যে এই ৯৭ হাজার শিশু পড়ুয়ার করোনা সংক্রমণ ধরা পড়েছে। রিপোর্টে আরও বলা হয়, জুলাইয়ের ওই দুই ?সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে কমপক্ষে ২৫ শিশুর মৃত্যু হয়েছে। শিশুদের মধ্যে করোনাভাইরাস প্রকোপ কম বলে যে দাবি এতদিন করা হচ্ছিল, আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্সের এই সমীক্ষা রিপোর্ট তা নস্যাৎ করে দিয়েছে।
২৪ ঘণ্টার মৃত্যুতেও রেকর্ড : যুক্তরাষ্ট্রে গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ২৮৪ জন।

পাশাপাশি এ সময় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৫ হাজার ৩৬৪ জন। এনিয়ে ৮ মাসে যুক্তরাষ্ট্রে মারা গেছেন প্রায় ১ লাখ ৭১ হাজার মানুষ এবং মোট সংক্রমিত হয়েছেন ৫৪ লাখ ১৭ হাজার মানুষ। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে রেকর্ড মৃত্যু ও আক্রান্তের ধারা চলছেই।
সংক্রমণে ভারত এখনো শীর্ষে : প্রতিদিনের সংক্রমণে ভারত এখনো বিশ্বের মধ্যে শীর্ষে অবস্থান করছে। গত বৃহস্পতিবারও ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা সংক্রমিত হয়েছেন ৬৪ হাজার ১৪২ জন। যদিও এ সময় পর্যন্ত রেকর্ড মৃত্যু ছিল ১ হাজার ৬ জন। পাশাপাশি এই ২৪ ঘণ্টায় ব্রাজিলে মৃত্যু হয় ১ হাজার ৩০১ জনের এবং সংক্রমিত হন ৫৯ হাজার ১৪৭ জন। এ নিয়ে ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন মৃত্যু ছিল ৬ হাজার ৬৫৫ এবং সংক্রমিত ছিল ২ লাখ ৮৪ হাজার ১১৩ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে স্কুল খুলতেই ১ লাখ শিক্ষার্থী আক্রান্ত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০