সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

দিনে-দুপুরে বরযাত্রীবাহী লঞ্চ থামিয়ে ডাকাতি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০ ১৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক ::: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন বড়কালিপুড়া গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে বরযাত্রী লঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৪ ই এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার বালুয়াকান্দি তেতৈতোলা ঘাট থেকে একটি বরযাত্রী লঞ্চ একই উপজেলার বড়কালিপুরা গ্রামে যাওয়ার পথে কন্যার বাড়ি সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

বরযাত্রী লঞ্চে থাকা রোজিনা আক্তার বলেন, ৬০ থেকে ৭০ জন বরযাত্রী (নারী-পুরুষ) ছিল লঞ্চটিতে। ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল স্পিডবোটযোগে আমাদের লঞ্চটিতে উঠে। ডাকাত দলের সবার হাতে পিস্তল, রামদাসহ দেশীয় অস্ত্র ছিল। আমার সাথে থাকা ১২ ভরি স্বর্ণালঙ্কারসহ লঞ্চে থাকা সবার মোবাইল এবং নগদ টাকা হাতিয়ে নিয়ে যায় ডাকাত দল।

অপর বরযাত্রী পান্না মিয়া বলেন, বড়কালিপুরা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে প্রত্যেক ডাকাতের হাতে রামদা, রাইফেল ও পিস্তলসহ বিভিন্ন অস্ত্র ছিল। লঞ্চের চালাককে আটক করে দুই ডাকাত। বাকিরা অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় ২২ ভরি স্বর্ণ, ৩০ থেকে ৩৫টি মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছে।

গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল হান্নান মিয়া বলেন, কালিপুরা মোড়ে মুন্সীগঞ্জ-চাঁদপুরের সীমান্ত এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। বেলতলির নিম্ন অঞ্চল থেকে একটি স্পিডবোটযোগে কয়েজন ডাকাত বরযাত্রীর লঞ্চে হানা দেয়। এ সময় চালককে লঞ্চ থামাতে বলে তারা। লঞ্চ না থামানোর কারণে চালককে লাঠি দিয়ে আঘাত করে। বরযাত্রীর কয়েকজনকে চড়-থাপ্পড় দেয়। তবে হতাহতের ঘটনা ঘটেনি। ১০ থেকে ১৫টি মোবাইল ও কিছু স্বর্ণালঙ্কার নিয়ে যায় তারা। ঘটনার পরপরই লঞ্চটি গন্তব্যে চলে যায়। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিনে-দুপুরে বরযাত্রীবাহী লঞ্চ থামিয়ে ডাকাতি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০