সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ঝালকাঠিতে শোক দিবসে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু । আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে জাতিয় শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাবার পথে সড়ক দুর্ঘটনায় এসপি সুমন হালদার ২৫ নামের এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের নেহালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত এসপি সুমন হালদার কীর্ত্তিপাশা ইউনিয়নের খোর্দ্দবরহার গ্রামের সুভাষ হালদারের ছেলে ও বরিশাল বিএম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের মাষ্টার্সের ছাত্র। সুমন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ইউনিয়ন ছাত্রলীগের পদ প্রত্যাশী ছিলেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. মান্না (৩০) গুরুতর আহত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাতিয় শোক দিবসের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে ঝালকাঠি যাবার সময় নেহালপুর ব্রীজের উপরে বিপরিত দিক থেকে আসা একটি ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘাড়ে আঘাত পেয়ে ঘটনা স্থানেই এসপি সুমন হালদারের মৃত্যু হয় এবং মোটরসাইকেল চালক মো. মান্না গুরুতর আহত হয়। স্থানীয় এদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষনা করে। এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান বলেন, ‘ ঘাতক ইজি বাইকটিকে আটক করা গেলেও চালক পালিয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে শোক দিবসে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু । আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৪২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০