সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ডিজে শাকিলকে সহযোগিতা করতেন শ্রম মন্ত্রণালয়ের এক কর্মচারী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০ ১৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

চাকরি এবং ঋণ পাইয়ে দেয়ার নামে ভুক্তভোগীদের কাছ থেকে নেয়া ১২০০ কোটি টাকার চেকসহ আটক হয়েছেন প্রতারক ডিজে শাকিল। এ ঘটনায় ডিজে শাকিলসহ তার দুই সহযোগীর বিরুদ্ধে বগুড়ায় দায়ের করা পৃথক দু’টি মামলায় ৫ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ।

গ্রেফতারের ঘটনা জানাজানি হওয়ার পর ডিজে শাকিলের কাছ থেকে পাওনাদাররা টাকা পাওয়ার আশায় হন্য হয়ে ঘুরছে। এ ঘটনায় ডিজে শাকিলকে বহিষ্কার করা হয়েছে উপজেলা যুবলীগ থেকে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক এমরান মাহমুদ তুহিন জানান, প্রতারক চক্রের ডিজে শাকিলসহ তিন সদস্যকে বগুড়া সদর থানায় দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণার পৃথক দু’টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

তিন জনকে বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে আদালতের বিচারক বিল্লাল হোসাইন তিন জনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তাদেরকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিজে শাকিল এবং তার দুই সহযোগী হুমায়ুন কবির ও হারুনুর রশিদ সাইফুলকে গ্রেফতারের পর থেকে দেশের বিভিন্ন এলাকার অসংখ্য ভুক্তভোগী তাদের কাছে ফোন করতে শুরু করেছেন।

যাদের অধিকাংশই শাকিলের প্রতারণার ফাঁদে ৫ লাখ থেকে কোটি টাকা পর্যন্ত খুঁইয়েছেন।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, শাকিল গ্রেফতার হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা যুবলীগ থেকে শাকিলকে বহিষ্কার করা হয়েছে। তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চেত করেছেন। প্রতারক শাকিলের সঙ্গে সহযোগী হিসেবে রয়েছেন শ্রম মন্ত্রণালয়ের একজন কর্মচারী। শরিফুল ইসলাম নামের পিয়ন পদের এই কর্মচারীর বাড়ি সিরাজগঞ্জে।

মূলত বিভিন্ন নিয়োগসংক্রান্ত তথ্য পাচার ও ভুয়া নিয়োগপত্র তৈরিতে শরিফুল সহযোগিতা করেন শাকিলকে। সব জাল কাগজপত্রও তৈরি করা হয় তারই সহযোগিতায়। প্রতিটি জালিয়াতিতে প্রাপ্য টাকার অর্ধেক ভাগ নেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিজে শাকিলকে সহযোগিতা করতেন শ্রম মন্ত্রণালয়ের এক কর্মচারী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৪০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০