সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

রাশিয়ার ভ্যাকসিন দিলে প্রথমে জ্বর আসবে তারপর গিলে খাবে করোনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
সব জল্পনার অবসান ঘটিয়ে রাশিয়াই প্রথম মহামারী কভিড-১৯ এর প্রতিষেধক আবিষ্কার করে ফেলেছে। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের দাবি, তাদের টিকা পুরোটাই কার্যকর। তার মেয়ের শরীরে তা প্রয়োগও করা হয়েছে। বিশেষজ্ঞরা অবশ্য এটি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

আবিষ্কারকদের বরাত দিয়ে পুতিন জানিয়েছেন, এই ভ্যাকসিনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সামান্য জ্বর আসতে পারে, যেটা তাঁর মেয়ের ক্ষেত্রেও হয়েছে। কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই তা সেরে গেছে। রুশ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তি ও বয়স্কদের আগে এটি দেওয়া হবে। এর আগে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান ক্রিমিল দিমিত্রিভ জানিয়েছিলেন, স্পুটনিকের মহাকাশ যাত্রা দেখে বিশ্ব চমকে গিয়েছিল। আমেরিকানরা যেমন অবাক হয়েছিল। এবারেও একই ঘটনা ঘটবে।

করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে বিশ্ববাসী অবাক হয়ে রাশিয়ার সাফল্য দেখবে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় আগেই জানিয়েছিল এই ভ্যাকসিন বিশ্বে সাড়া ফেলবে। উপকার হবে সাধারণ মানুষের। কিন্তু কীভাবে কাজ করবে এই ভ্যাকসিন। এই সম্পর্কে মস্কোর গ্যামলিয়া রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর আলেকজান্ডার গিন্টসবার্গ জানান, এই ভ্যাকসিন কিছু জড় বা নিষ্প্রাণ পার্টিকলস তৈরি করবে। শরীরের অ্যাডিনো ভাইরাসের উপস্থিতির পরিপ্রেক্ষিতে এগুলো তৈরি হবে। সেখান থেকেই তৈরি হবে করোনাভাইরাসের মোকাবিলা করার মতো অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিই গিলে খাবে করোনাভাইরাস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাশিয়ার ভ্যাকসিন দিলে প্রথমে জ্বর আসবে তারপর গিলে খাবে করোনা

আপডেট সময় : ০৩:২৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০