সংবাদ শিরোনাম ::
নামাজ পড়ে বের হওয়া মাত্র ছুরিকাঘাত, কৃষক নিহত। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:২৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০ ১৮৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
বাগেহাটের মোরেলগঞ্জে মফিজুল সরদার (৪৮) নামে এক কৃষক ছুরিকাঘাতে খুন হয়েছেন। বুধবার সন্ধা ৭টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের কিচমত গড়ঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জব্বার সরদারের ছেলে মফিজুল তার বাড়ির অদূরে মুন্সিবাড়ি মসজিদে মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ামাত্র তার গলায় ছুরি ঢুকিয়ে দেন দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।
এ বিষয়ে নিহতের ভাই তাইজুল সরদার বলেন, পূর্বশত্রুতার কারণে মসজিদের সামনে পরিকল্পিতভাবে মফিজুলকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে, এমন খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


























