সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বিলাসবহুল প্রাইভেটকারে গরু চুরি !সেই ভিআইপি চোর তিন দিনের রিমান্ডে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের উজিরপুরে বিলাসবহুল প্রাইভেটকারে গরু চুরির ঘটনায় ভিআইপি চোর মিজানুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মাহাবুল ইসলাম বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে গরু চোর মিজানুর রহমানকে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত সোমবার ভোরে উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকার ওমর আলী নামে এক ব্যক্তির গরু চুরি করে প্রাইভেটকারে করে পালাচ্ছিলেন মিজানুর রহমান ও তার দুই সহযোগী।তাদের প্রাইভেটকারটি বরিশাল-ঢাকা মহসড়ক দিয়ে যাওয়ার সময় উজিরপুর থানা পুলিশের একটি টহল দলের সন্দেহ হয়। প্রাইভেটকারটিকে থামানোর সংকেত দিলে তা অমান্য করে পুলিশের দলটিকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করেন তারা। পরে সড়কে ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়ে প্রাইভেটকারটিকে থামানো হয়। আটক করা হয় মিজানুর রহমানকে। তবে এ সময় তার দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। প্রাইভেটকার থেকে উদ্ধার করা হয় চুরি করা একটি গাভী। পরে উজিরপুর মডেল থানায় মিজানুর রহমানের বিরুদ্ধে গরু চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়। মিজানুর রহমান ঝালকাঠির রাজাপুর উপজেলার মৃত আব্দুল মান্নানের ছেলে। পুলিশ জানায়, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে গরু চুরি করে আসছিলো। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় গরু চুরির একাধিক মামলা রয়েছে। এ কাজে তাকে সহায়তার জন্য দুইজন সহযোগী রয়েছেন। গরু চুরি করে দ্রুত পালানোর জন্য প্রায় তিন বছর আগে একটি প্রাইভেটকার কেনেন মিজানুর রহমান। এরপর থেকে মিজানুর রহমান প্রাইভেটকারে করে গরু চুরি করে আসছিলো। দিনের বেলায় প্রাইভেটকার নিয়ে ঘুরে ঘুরে সড়কের পাশে কোন বাড়িতে গরু আছে তা দেখে রাখতেন। পরে রাতে গিয়ে সুযোগ বুঝে ওই গরুর পা বেঁধে প্রাইভেটকারে তুলে সেখান থেকে দ্রুতত সটকে পড়তেন। এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান, মিজানুর রহমান প্রাইভেটকারে ১০ থেকে ১২টি গরু চুরির কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন ও গরু চুরির সঙ্গে জড়িত গোটা চক্রকে গ্রেফতার করতে আসামী মিজানুর রহমানকে তিন দিনের রিমান্ডে এনে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিলাসবহুল প্রাইভেটকারে গরু চুরি !সেই ভিআইপি চোর তিন দিনের রিমান্ডে

আপডেট সময় : ১২:০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০