বরিশাল র্যাব এর অভিযানে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ১০:০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০ ১২৫ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল এর অভিযানে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। গত ১১ আগস্ট ২০২০ তারিখ বরিশাল জেলার মূলাদী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৮.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার মূলাদী থানাধীন চর বাহাদুরপুর খেয়াঘাটস্থ মোঃ সমীর হাওলাদারের মুদির দোকানের সামনে কাঁচা রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ১১ আগস্ট ২০২০ তারিখ আনুমানিক ১৯.০৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ সুমন হাওলাদার(২৮), পিতা- মোঃ হানিফ হাওলাদার, সাং- মাধবরায়, থানা- কাজিরহাট, জেলা- বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ১২,১০০/- টাকা উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ সাবুর আলী বাদী হয়ে বরিশাল জেলার মূলাদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।


























