সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

নীলফামারীর ডোমারে পুকুর থেকে মা ও শিশু মেয়ের লাশ উদ্ধার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০ ১৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রাইম রিপোর্টার নীলফামারী।।সাত মাস বয়সী একটি কন্যা শিশু ও তার মা আলেফ নুরা (৩০) নামের এক মানুষিক ভারসাম্যহীন নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(১২ আগষ্ট) সকাল ১১টার দিকে নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের চিলাহাটিতে এ ঘটনাটি ঘটে।
আলেফ নুরা ওই এলাকার ঈসমাইল হোসেনের স্ত্রী ও একই উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মফিজ উদ্দিনের মেয়ে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে শিশু ইসরাত জাহান পায়খানা করলে, মা আলেফ নুরা পরিস্কার করার জন্য ঘর হতে বের হয়। বেশ কিছু সময় আলেফ নুরা ফিরে না আসায়, তাকে বাড়ির লোকজন খুঁজতে থাকে। সকাল নয় টার দিকে এক নারী পুকুড়ে এক নারী ও এক শিশুর ভাসমান দেহ দেখতে পেয়ে চিৎকার করে। এতে এলাকার লোকজন ছুটে এসে পুকুড় হতে তাদের উপড়ে তুলে দেখে দুই জনেরই মৃত্যু হয়েছে। আলেফ নুরার স্বামী তাদের পরিচয় সনাক্ত করে। সকাল ১১ টার দিকে পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে।
আলেফ নুরার স্বামী ঈসমাইল হোসেন জানান, গত তিন মাস হতে আলেফ নুরা মানষিক ভারসাম্যহীন হয়ে রয়েছে। রংপুর পপুলার মেডিকেলে তার চিকিৎসা করানো হচ্ছে।
ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নীলফামারীর ডোমারে পুকুর থেকে মা ও শিশু মেয়ের লাশ উদ্ধার।

আপডেট সময় : ০৪:৩৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০