সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

ঝালকাঠি নলছিটিতে অবৈধ ভাবে নদীতে বালু উত্তোলনের দায়ে ১০ জনকে সাজা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি নলছিটিতে অবৈধভাবে নদীতে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার জব্দ করা হয়েছে। এসময় ১০জনকে আটক করে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের টীম। আটককৃতদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম সাজা দেওয়া হয়েছে। বৃধবার (১২ আগষ্ট) বিকালে সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের গোপন খবরের ভিত্তিতে নদীতে অভিযান পরিচালনা করেন উপজলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন । আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নাসির হাওলাদার(পটুয়াখালি),মোঃ শামিম হাওলাদার(পটুয়াখালী),জহিরুল ইসলাম(বরিশাল) ও মোঃ ইমন ইসলাম(বরিশাল) । এসময় একটি ড্রেজারের মালিক পালিয়ে যায় কিন্তু অপর ড্রেজারের মালিক ইমনকে ধরতে সক্ষম হয়েছে ভ্রাম্যমান আদালত। এ ব্যাপারে নলছিটি উপজেলা সহকারী কমিশনার(ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন জানান, এমনিতেই দপদপিয়া নলছিটি সড়ক বিভিন্ন পয়েন্টে ভাঙনের ঝুকিতে রয়েছে তারপর আবার যদি তারা এভাবে বালু উত্তোলন করে তাহলে এই মূল সড়কটি আরও ঝুকির মধ্যে পরে যাবে তাই কোনভাবেই কাউকে এই অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করতে দেওয়া যাবে না। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠি নলছিটিতে অবৈধ ভাবে নদীতে বালু উত্তোলনের দায়ে ১০ জনকে সাজা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৩৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০