সংবাদ শিরোনাম ::
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

স্থগিত মামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে: বিএমপি কমিশনার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০ ১৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক:: স্থগিত সকল মামলার তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করে নিষ্পত্তি করার নির্দেশনা দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম। একই সাথে তিনি বলেছেন, বিএমপির থানা এলাকাগুলোতে যেন কোন প্রকার সম্পত্তি সংক্রান্ত অপরাধ বৃদ্ধি না পায়।
মঙ্গলবার (১১ আগস্ট) বিএমপির দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন পিপিএম’র সভাপতিত্বে ওই জোনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ মামলা পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার এসব কথা বলেন।

পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান আরও বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে কোথাও যেন কোন প্রকার নাশকতা মূলক কর্মকান্ড না ঘটে সে দিকে নজরদারি বাড়াতে হবে। সেই সাথে সাধারণ মানুষের দোরগোড়ায় আরও বেগবান হয়ে সেবাদান চলমান রাখতে উভয় থানা এলাকায় বিট পুলিশিং ব্যবস্থা জোড়দার করার আহ্বান জানান
বিএমপির দক্ষিণ জোনের ওই সভায় উপস্থিত ছিলেন, বিএমপির সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী) মো. রাসেল, সহকারী পুলিশ কমিশনার (বন্দর) প্রকৌশলী মো. শাহেদ আহম্মেদ চৌধুরী, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার, কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ.আর. মুকুল পিপিএম এবং বন্দর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সঞ্জয়সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্থগিত মামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে: বিএমপি কমিশনার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৫৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০