সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

চর থাপ্পড় মারার এবার প্রত্যাহার হলেন বামনা থানার ওসি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০ ২৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক:: বরগুনার বামনা থানার এএসআই নজরুল ইসলামকে থাপ্পড় মেরে আলোচনায় আসা একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস আলী তালুকদারকে প্রত্যাহার করা হয়েছে।

এএসআইকে থাপ্পড় মারার ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরের দিকে তাকে প্রত্যাহার করে বরগুনা পুলিশ লাইনে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার ও এ তদন্ত কমিটির প্রধান মো. মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে রোববার (৯ আগস্ট) রাত ১১টার দিকে সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলামকে প্রত্যাহার করে বরগুনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

প্রসঙ্গত, ৩১ জুলাই কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান। তাকে হত্যার পর তার গাড়িতে থাকা তথ্যচিত্র নির্মাণের সহযোগী সাহেদুল ইসলাম সিফাত এবং পরে শিপ্রা রানী দেবনাথকে আটক করে পুলিশ। সিফাত ও শিপ্রা স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে পরে মামলাও দেওয়া হয়েছে।

সিফাতের মুক্তি দাবিতে তার নিজ জেলা বরগুনার বামনা উপজেলায় শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টায় বরগুনার বামনা উপজেলার কলেজ রোড এলাকায় সিফাতের সহপাঠীরা মানববন্ধন শুরু করলে পুলিশ বাঁধা দেয়। একপর্যায়ে ওই মানববন্ধনে মাইক কেড়ে নিয়ে লাঠিচার্জ শুরু করে বামনা থানা পুলিশ। এ সময় মানববন্ধনে
অংশগ্রহণকারীদের ওপর লাঠিচার্জ করতে দেরি হওয়ায় এএসআই নজরুলকে প্রকাশ্যে থাপ্পড় মারেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস আলী তালুকদার। লাঠিচার্জে প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হন। পরে এ ঘটনায় তদন্ত কমিটি করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম বলেন, এএসআইকে চড় মারার ঘটনার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তাই আমাদের তদন্ত প্রতিবেদনে বামনা থানার ওসি মো. ইলিয়াছ আলী তালুকদারকে প্রত্যাহারসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে বরিশালের ডিআইজি অফিসের এক চিঠির মাধ্যমে বামনা থানার ওসি মো. ইলিয়াছ আলী তালুকদারকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চর থাপ্পড় মারার এবার প্রত্যাহার হলেন বামনা থানার ওসি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০