সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

গ্রিসের দুই দ্বীপের কাছে তুরস্কের মহড়া, ফের বাড়ল উত্তেজনা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০ ১৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

গ্রিসের দুটি দ্বীপের কাছে তুরস্ক নৌ মহড়া চালিয়েছে। এছাড়া, গ্রিসের উপকূলের কাছে বিতর্কিত এলাকায় তুরস্ক তেল-গ্যাসের অনুসন্ধান কাজ আবার শুরু করবে বলে ঘোষণা দিয়েছে।

তুরস্কের ঘোষণায় এথেন্স এবং আঙ্কারার মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। তুরস্ক ও গ্রিস দূ দেশই মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য হলেও দু দেশের মধ্যে বিবাদের দীর্ঘ ইতিহাস রয়েছে।

তুরস্ক গ্রিসের দুটি দ্বীপের কাছে দু’দিনব্যাপী নৌ মহড়া চালিয়ে মূলত এ সিগন্যাল দিয়েছে যে, সম্প্রতি মিশরের সঙ্গে গ্রিস যে চুক্তি করেছে আংকারা তা মানবে না।

পূর্ব ভূমধ্যসাগরে মিশর এবং সাইপ্রাস বড় জ্বালানি খনির সন্ধান পেয়েছে। এরপর তুরস্ক ওই এলাকায় প্রাকৃতিক সম্পদের খোঁজ পাওয়ার জন্য অতিমাত্রায় তৎপর হয়ে উঠেছে। এতে পূর্ব ভূমধ্যসাগর অনেকটা উত্তপ্ত ময়দানে পরিণত হয়েছে।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের অনুরোধে কিছুদিন আগে ওই এলাকায় অনুসন্ধান কাজ স্থগিত রেখেছিল তুরস্ক। কিন্তু মিশর ও গ্রিস ভূমধ্যসাগরের এ এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানের বিষয়ে একটি চুক্তি করার পর তুরস্ক আবার অনুসন্ধান কাজ শুরু করবে বলে ঘোষণা দিয়েছিল। সূত্র : পার্সটুডে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গ্রিসের দুই দ্বীপের কাছে তুরস্কের মহড়া, ফের বাড়ল উত্তেজনা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৩৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০