সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

আসামিকে ছাড়াতে ঘুষ দিতে গিয়ে যুবলীগ নেতাসহ ৬ জন আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

কুমিল্লায় চার জন মাদকের আসামিকে ঘুষের বিনিময়ে ছাড়িয়ে নিতে এসে এক যুবলীগ নেতা, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতিসহ ছয় জন আটক হয়েছেন। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মাদক আইনে এবং দুর্নীতি দমন কমিশনে পৃথক দুটি মামলা হয়েছে।

মঙ্গলবার নগরীর শাকতলা এলাকায় র‌্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, র‌্যাব-১১ এর একটি দল সোমবার রাতে নগরীর ডিগাম্বরীতলা এলাকায় নির্মাণাধীন একটি ভবনে অভিযান চালিয়ে ৩০৫ পিস ইয়াবা, ১২ ক্যান বিয়ার ও মাদক বিক্রির নগদ ৩৭ হাজার টাকাসহ চার জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে- নগরীর মৌলভীপাড়া এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে মো. শহীদুজ্জামান সজীব (২৮), কাপ্তান বাজার এলাকার জহিরুল ইসলামের ছেলে জুবায়েরুল হক ওরফে নিপু (৩১), বজ্রপুর এলাকার মৃত আবদুল জলিলের ছেলে শাকিল বিন জলিল (৩০) ও বুড়িচং উপজেলার জিয়াপুর গ্রামের মৃত আবদুল জলিল ভুঁইয়ার ছেলে আবুল হোসেন ভুঁইয়া (৩৮)।
র‌্যাব অধিনায়ক জানান, গ্রেফতারকৃত চার আসামিকে ছাড়িয়ে নিতে সোমবার রাতেই মহানগর যুবলীগ নেতা পরিচয়ে বোরহান মাহমুদ কামরুল নামে একজনসহ ছয়জন র‌্যাব কার্যালয়ে আসে। কামরুল মহানগর যুবলীগের সদস্য। তারা র‌্যাবকে দুই লাখ টাকার বিনিময়ে মাদকসহ গ্রেফতার হওয়া ওই চার আসামিকে ছেড়ে দিতে বলেন।

এসময় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে বোরহান মাহমুদ কামরুল (৪৭), নগরীর কাপ্তানবাজার এলাকার মৃত ইউনুছ মুন্সীর ছেলে মো. অ্যাডভোকেট জহিরুল হক (৬৪), মৌলভীপাড়া এলাকার আহমেদুল কবিরের ছেলে ইফতেখারুল কবির (১৮), মৃত ফরিদ আহমেদের ছেলে ফয়েজ আহমেদ ওরফে অপু (৪০), ছোটরা এলাকার মৃত আবদুল বারেকের ছেলে মো. নিয়ামুল হক (৩০) ও সদর উপজেলার ইলাশপুর গ্রামের আব্দুস সালামের ছেলে আমজাদ হোসেন (৩৬)। অ্যাডভোকেট জহিরুল হক জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি। অপু ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
র‌্যাব অধিনায়ক আরও জানান, মাদকসহ গ্রেফতার হওয়া চার আসামি কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল।

তাদেরকে ছাড়িয়ে নিতে উৎকোচ প্রদানের চেষ্টাকালে আরও ৬ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মাদক আইনে এবং ছয় জনের বিরুদ্ধে উৎকোচ প্রদানের চেষ্টা করার অপরাধে দুর্নীতি দমন কমিশনে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আসামিকে ছাড়াতে ঘুষ দিতে গিয়ে যুবলীগ নেতাসহ ৬ জন আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৪৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০