সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

এএসআইকে প্রকাশ্যে মারধর: সেই ওসি প্রত্যাহার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০ ৩৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক:: কক্সবাজারে পুলিশের হাতে গ্রেফতার শিক্ষার্থী সিফাতের মুক্তির দাবিতে করা মানববন্ধনে লাঠিচার্জ এবং সংশ্লিষ্ট থানার এক সহকারি উপ-পরিদর্শককে (এএসআই) প্রকাশ্যে থাপ্পড় মেরে ভাইরাল হওয়া বরগুনার বামনা থানার ওসি ইলিয়াস আলী তালুকদারকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার (১০ আগস্ট) রাতে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এর আগে, ওই ঘটনার তদন্তে বরগুনার এসপির নির্দেশে এডিশনাল এসপি মো. মফিজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তদন্ত কমিটির প্রধান এডিশনাল এসপি মো. মফিজুল ইসলাম বরিশালটাইমসকে জানান, ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলা হয়েছে। দুই-একদিনের মধ্যে ঘটনা সম্পর্কে বিস্তারিত উল্লেখ করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

প্রসঙ্গত, কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদকে পুলিশ গুলি করে হত্যার সময় গ্রেফতার করে মেজরের সাথে থাকা শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাতকে। সিফাতের মুক্তির দাবিতে শনিবার (৮ আগস্ট) মানববন্ধন আয়োজন করে তার সহপাঠিরা। সেখানে লাঠিচার্জ করে মানববন্ধন পণ্ড করার সময় কর্তব্যরত এক এএসআইকে উপস্থিত লোকজনের সামনে থাপ্পড় মারেন বরগুনার বামনা থানার ওসি মো. ইলিয়াস আলী তালুকদার। থাপ্পড় মারার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পরই জেলা পুলিশের টনক নড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এএসআইকে প্রকাশ্যে মারধর: সেই ওসি প্রত্যাহার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৪৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০