সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বরিশালে আবাসিক হোটেলে প্রেমিকাকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেফতার ৩। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০ ২২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক: বরিশাল নগরীর আবাসিক হোটেলে এক কলেজছাত্রীকে (১৯) গণধর্ষণের ঘটনা ঘটেছে। রোববার (০৯ আগস্ট) দুপুরে এ ঘটনায় কালেজছাত্রী বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন।

মামলার পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। তারা হলেন- কলেজছাত্রীর প্রেমিক পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার সজল কর্মকার, তার বন্ধু মো. মিজান ও নগরীর আবাসিক হোটেল মুন ইন্টারন্যাশনালের ম্যানেজার আ. রাজ্জাক।

বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান মুকুল বলেন, গৌরনদী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে সজল কর্মকারের মুঠোফোনে পাঁচ বছর আগে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সজল কর্মকার বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে শনিবার বরিশাল নগরীতে আসতে বলেন।

শনিবার বিকেলে গৌরনদী থেকে ওই ছাত্রী বরিশালে আসেন। এরপর সজল কর্মকার তাকে নিয়ে নগরীর সিঅ্যান্ডবি রোড আবাসিক হোটেল মুন ইন্টারন্যাশনালের একটি কক্ষে ওঠেন। সেখানে আগে থেকে সজল কর্মকারের বন্ধু মিজান অবস্থান করছিলেন। এরপর সজল ও তার বন্ধু মিজান কলেজছাত্রীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন। ভোররাতে স্থানীয়রা কলেজছাত্রীর চিৎকার শুনে পুলিশে খবর দেয়। পরে ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে সজল, মিজান ও আবাসিক হোটেল মুন ইন্টারন্যাশনালের ম্যানেজার আ. রাজ্জাককে গ্রেফতার করা হয়।

পরিদর্শক আব্দুর রহমান মুকুল বলেন, এ ঘটনায় কলেজছাত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় সজল ও মিজানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি ধর্ষণে সহায়তা করায় হোটেল মুন ইন্টারন্যাশনালের ম্যানেজার আ. রাজ্জাককে মামলার আসামি করা হয়। বিকেলে তিনজনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছাত্রীকে বরিশাল শের-ই-মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে আবাসিক হোটেলে প্রেমিকাকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেফতার ৩। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০