সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর পাশে মহিয়সী নারী হিসেবে বঙ্গমাতার নাম সমুজ্জ¦ল হয়ে থাকবে ইতিহাসের পাতায়…এমপি শাহে আলম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন এক মহিয়সী নারী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিতে তিনি নানাভাবে অনুপ্রেরণা দিয়েছেন। স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে স্বামীর পাশে থেকে তিনি অগ্রণী ভূমিকা পালণ করেন। ফলে বঙ্গবন্ধুর পাশে ত্যাগী ও মহিয়সী এক নারী হিসেবে তার নামটিও সমুজ্জ¦ল হয়ে থাকবে ইতিহাসের পাতায়। ৮ আগস্ট শনিবার সকাল ১০টায় বরিশালের বানারীপাড়ায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্ম দিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা প্রমুখ। পরে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং তার পরিবারের শাহাদাৎবরণকারীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্ম দিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা প্রমুখ । এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন উপস্থিত ছিলেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বঙ্গবন্ধুর পাশে মহিয়সী নারী হিসেবে বঙ্গমাতার নাম সমুজ্জ¦ল হয়ে থাকবে ইতিহাসের পাতায়…এমপি শাহে আলম

আপডেট সময় : ০৪:৪৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০