সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ভারতে করোনা ভ্যাকসিনের দাম হবে ২২৫ রুপি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

রাশিয়ার তৈরি ভ্যাকসিন ইতোমধ্যেই সাড়া জাগালেও পুরো বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে নির্ভরশীলতার পথে হাঁটছে অক্সফোর্ডের ভ্যাকসিন। ইতোমধ্যেই এই ভ্যাকসিনের বেশ কয়েক ধাপের কাজ সফল হয়েছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার যৌথ প্রচেষ্টার এই ভ্যাকসিন কয়েক ধাপে সফলের পরই পুণের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়াও বেশ পরিচিতি পাচ্ছে। কারণ ভারতে এই ভ্যাকসিন তৈরির দায়িত্ব নিয়েছে এই সংস্থাটি।

এদিকে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার এই উদ্যোগে তাদের সঙ্গে রয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস। করোনার ভ্যাকসিন ভারতের বাইরেও বিশ্বের বিভিন্ন দেশে সুষ্ঠুভাবে পৌঁছে দিতে গেভি এবং বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে ভারতের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। এই চুক্তির অন্যতম কারণই হলো, অনুন্নত দেশগুলোতে গরিব মানুষদের কাছে যেন খুব সস্তায় ভ্যাকসিনটি পৌঁছে দেওয়া যায়। অক্সফোর্ডের এই ভ্যাকসিনের প্রতি ডোজের দাম হতে পারে ৩ ডলার।

অর্থাৎ ভারতীয় টাকায় এর মূল্য হবে মাত্র ২২৫ রুপি।

ভারত ছাড়াও বিশ্বের আরও ৯২টি দেশে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে সিরাম। সেজন্য ১০ কোটি ভ্যাকসিন তৈরির জন্য গেভি এবং বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ১৫ কোটি ডলার তুলে দিয়েছে ভারতের ওই সংস্থাটির হাতে। তবে শুধু অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনই নয়, ভারতের আইসিএমআর-ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি কোভ্যাকসিন, জাইডাস ক্যাডিলার জাইকোভ-ডি, মডার্না, ফাইজারের মতো সংস্থাও ভ্যাকসিন নিয়ে কাজ করে চলেছে। কিন্তু সারাবিশ্বে অক্সফোর্ডের ভ্যাকসিনটিকেই আপাতত সবচেয়ে এগিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছেও এগিয়ে এই ভ্যাকসিন। এমনকী অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়াল ব্যাপক হারে ভারতেও হবে বলেও জানানো হয়েছে।

সিরামের কর্ণধার আদর পুনাওয়ালা শুক্রবার এক টুইট বার্তায় বিল গেটসকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, গেভি এবং বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে তাদের চুক্তি হয়েছে। ভ্যাকসিনের ১০০ মিলিয়ন ডোজ দ্রুত প্রস্তুত করার জন্যই এই চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তার মতে, ভ্যাকসিনের দাম যতটা সম্ভব কম রাখা হবে, যাতে সকলের আয়ত্তের মধ্যে হয়।

সূত্র : এই সময়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতে করোনা ভ্যাকসিনের দাম হবে ২২৫ রুপি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০