সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

মহামারির মধ্যেই বিদ্যালয় খুলে দিল যুক্তরাষ্ট্র। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০ ১৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫০ লাখ ৯৫ হাজার পাঁচশ ২৪ জন এবং মারা গেছে এক লাখ ৬৪ হাজার ৯৪ জন। সারাবিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্র এক নম্বরে রয়েছে। করোনা সংক্রমণ ও মৃত্যু অব্যাহত থাকার পরেও সে দেশে বিদ্যালয়গুলো খুলে দেওয়া হলো।

জানা গেছে, আজ শনিবার থেকে যুক্তরাষ্ট্রের বেশ কিছু রাজ্যের বিদ্যালয়গুলো খুলে যাচ্ছে।
তবে সে ক্ষেত্রে কেউ আক্রান্ত হলে তাকে কোয়ারেন্টিনে পাঠানোর কথা বলা হয়েছে। বিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে নিউইয়র্ক। খবর সিএনবিসি ও টিআরটি ওয়ার্ল্ড এর।

মিসিসিপিতে মোট ৬৫ হাজার চারশ ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং মারা গেছে এক হাজার আটশ ৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৬ জন এবং মারা গেছে ২৩ জন।

রাজ্যটিতে নমুনা পরীক্ষা করে গড়ে ২২ শতাংশ পজিটিভ রোগী পাওয়া গেছে। তার পরেও মিসিসিপির বিদ্যালয়গুলো খুলে দেওয়া হলো। এরই মধ্যে ওই রাজ্যের বিদ্যালয়ে আটজন করোনা রোগী পাওয়া গেছে। তাদেরসহ তাদের সংস্পর্শে আসা একশ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এদিকে জ্যেষ্ঠ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি বলেছেন, অনুমোদন পাওয়ার পর করোনার টিকা প্রয়োগ করা হলে ৫০ থেকে ৬০ শতাংশ কাজে দিতে পারে। তার মানে মহামারি নিয়ন্ত্রণে নিয়ে আসতে জনস্বাস্থ্যের ওপর ভরসার বিকল্প থাকছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মহামারির মধ্যেই বিদ্যালয় খুলে দিল যুক্তরাষ্ট্র। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:১৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০