সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

বৃদ্ধকে খুঁটির সাথে বেঁধে খাওয়ানো হল গোবর! ভিডিও ভাইরাল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০ ১৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি:

ভোলায় চারা রোপণকে কেন্দ্র করে এক বৃদ্ধকে নির্যাতন করে রশি দিয়ে খুটির সাথে বেঁধে গোবর (গরুর মল) খাওয়ানোর অভিযোগ উঠেছে। এছাড়াও দাঁড়িতে গোবর মেখে ঘণ্টার পর ঘণ্টা বৃদ্ধকে নির্যাতনের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাতে নির্যাতনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হলে রাতেই পুলিশ ঘটনার মূল হোতা ভগ্নিপতি রশিদ মল্লিককে (৫০) গ্রেফতার করে। শনিবার এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে গুপ্ত মুন্সি গ্রামে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, রফিকুল ইসলামের ছেলে মুনসুর (৫৩) নামে ওই বৃদ্ধকে রশি দিয়ে খুঁটির সাথে হাত বেঁধে রশিদ মল্লিকের নির্দেশে আরসাদ মল্লিক (২৭) নামে এক যুবক একটি লাঠির মাথায় গোবর নিয়ে খাওয়ান ও বৃদ্ধের দাঁড়িতে সেই গোবর মেখে দেন এবং মারধর করা হয়। নির্যাতনের নেতৃত্ব দেওয়া রশিদ মল্লিক মুনসুরের আপন ভগ্নিপতি ও যুবক আরসাদ নাতনি জামাই।

এ ঘটনাটি গত ২৫ জুলাই ঘটলে প্রথমে নির্যাতিত মুনসুর ভয়ে থানার দারস্থ হননি।

কিন্তু ওই ঘটনার ১৪ দিন পর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরালের পর রশিদ মল্লিককে শুক্রবার রাতে আটক করা হয়।
এ ব্যাপারে ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, শনিবার সকালে মুনসুর বাদী হয়ে নাতনি জামাই আরসাদকে প্রধান আসামি ও রশিদ মল্লিককে দ্বিতীয় আসামি করে ৪ জনের বিরুদ্ধে ভোলা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-১৪। মামলায় ঘটনার মূল হোতা রশিদ মল্লিককে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বৃদ্ধকে খুঁটির সাথে বেঁধে খাওয়ানো হল গোবর! ভিডিও ভাইরাল।

আপডেট সময় : ০৬:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০