সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

চীনে এবার বিউবোনিক প্লেগে মৃত্যু, পুরো গ্রাম লকডাউন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

চীনের এক গ্রামে এবার বিউবোনিক প্লেগ রোগে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। গত বৃহস্পতিবার চীনের উত্তরাঞ্চলের ইন্নার মঙ্গোলিয়া এলাকার সুজি জিনকান গ্রামের ওই ব্যক্তি মারা যান। খবর ইন্ডিয়া টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর আগেই ধরা পড়ে ওই ব্যক্তি বিউবোনিক প্লেগে আক্রান্ত।

বিষয়টি জানার পর পরেই সংক্রমণ ঠেকাতে পুরো গ্রাম লকডাউন করে দেওয়া হয়েছে।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গ্রামটি লকডাউন করে দেওয়া হয়েছে। মৃত ব্যক্তির বাড়ি ছাড়াও চারপাশে জীবাণুমুক্ত করার কথা বলেছে চীন সরকার। মৃতের পরিবারের ৯ জন সদস্যকে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

গত কয়েক দিনে ওই পরিবারের সংস্পর্শে যারা এসেছেন, তাদেরও খোঁজ চলছে।
তবে এখন পর্যন্ত ওই গ্রামে আর কারও বিউবোনিক প্লেগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। ওই পরিবারের ৯ সদস্য ছাডাও এর মধ্যে বেশ কয়েকজনের পরীক্ষা করা হয়েছে।

এর আগে, গত বছরের ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে প্রথম রোগী শনাক্ত হয়। তার পর ভাইরাসটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

গোটা বিশ্বে এ পর্যন্ত ৭ লাখের বেশি কোভিড আক্রান্ত ব্যক্তি মারা গেছেন।
কোভিডের এই সংক্রমণের মধ্যেই চীনের জিয়াংসু প্রদেশে ও আনহুই প্রদেশে হানা দিয়েছে আরও এক ভাইরাসজনিত রোগ। রোগটিকে বলা হচ্ছে, সিভিয়ার ফিভার ইউথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম বা এসএফটিএস। এরই মধ্যেই সাতজন মারা গেছেন এই রোগে। আক্রান্ত আরও ৬০ জন। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ভাইরাসটি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে সংক্রামিত হতে পারে। তবে সেই দুশ্চিন্তা শেষ না হতেই এবার হানা দিল বিউবোনিক প্লেগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চীনে এবার বিউবোনিক প্লেগে মৃত্যু, পুরো গ্রাম লকডাউন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:১৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০