সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ঘুষ দিতে পারি না বলে হাসপাতালের রেজিস্ট্রেশন হয় না : জাফরুল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ঘুষ দিতে পারি না বলে- আমাদের হাসপাতালের রেজিস্ট্রেশন হয় না। সরকারের যে নীতিমালা আছে- সেটা এতো বেশি অযৌক্তিক যে- গণস্বাস্থ্য হাসপাতালেরও রেজিস্ট্রেশন নাই। এই রেজিস্ট্রেশনের বিষয়ে সরকারের যে নীতিমালা আছে, সে নিয়ম পালন করতে গেলে শতকরা ৮০ ভাগ হাসপাতালই রেজিস্ট্রেশন পাবে না। সরকারের এ নিয়মে যদি রেজিস্ট্রেশন করতে হয়, তাহলে ঢাকার বাইরের অনেক মেডিকেল কলেজ হাসপাতাল তো কখনই রেজিস্ট্রেশন পাবে না।

আজ দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম প্রসঙ্গে আলাপকালে নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য হাসপাতাল সম্পর্কে এ মন্তব্য করেন তিনি।

ড. জাফরুলাহ চৌধুরী বলেন, গণস্বাস্থ্যের মতো একটা হাসপাতালের যদি রেজিস্ট্রেশন না থাকে, তাহলে বোঝা উচিত- কোথাও একটা গন্ডগোল রয়েছে। হয়- গণস্বাস্থ্য হাসপাতালের দোষ আছে, না হয়- সরকারের আইন কানুনে ত্রুটি আছে।

তিনি বলেন, হাসপাতালের রেজিস্ট্রেশন না থাকার ফলে ঘুষ দিতে হয়।

ঘুষের টাকা ছাড়া কোনো বেসরকারি হাসপাতালকেই এখন আর রেজিস্ট্রেশন দেওয়া হয় না। আমরা ঘুষ দিতে পারি না বলে আমাদের হাসপাতালের রেজিস্ট্রেশনও হয় না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘুষ দিতে পারি না বলে হাসপাতালের রেজিস্ট্রেশন হয় না : জাফরুল্লাহ

আপডেট সময় : ০৬:১৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০