সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

প্রতি বিভাগে হচ্ছে পুলিশের স্কুল অ্যান্ড কলেজ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক ।। দেশের প্রতিটি বিভাগীয় শহরে আবাসিক ও অনাবাসিক সুবিধা সম্বলিত অত্যাধুনিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার কথা ভাবছে পুলিশ। এজন্য মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের মতামত নিচ্ছে পুলিশ সদরদপ্তর।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটরিয়ামে আয়োজিত এক কর্মশালায় পুলিশ সদস্যদের কাছ থেকে এ বিষয়ে মতামত গ্রহণ করা হয়।

জানা যায়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ দেশের ৮টি বিভাগীয় শহরে ৮টি স্কুল অ্যান্ড কলেজ (আবাসিক/অনাবাসিক) প্রতিষ্ঠার নির্দেশনা দিয়েছেন। এই লক্ষ্যে পুলিশে কর্মরত কনস্টেবল থেকে সর্বোচ্চ পদমর্যাদার সব অফিসারের মতামতের উপর ভিত্তি করে একটি জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এর ধারাবাহিকতায় রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) এস এম রুহুল আমিন।

পুলিশ সদরদপ্তরের এডুকেশন শাখা আয়োজিত এ কর্মশালায় ডিএমপির কনস্টেবল থেকে উপ-কমিশনার (ডিসি) পদমর্যাদার কর্মকর্তারা স্কুল অ্যান্ড কলেজের বিষয়ে তাদের মতামত দেন।

কর্মশালায় পুলিশ সদরদপ্তরের ডিআইজি (ওয়েল ফেয়ার) মো. বশির উদ্দিন আহমেদ, ডিএমপির অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) সালেহ্ মোহাম্মদ তানভীরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রতি বিভাগে হচ্ছে পুলিশের স্কুল অ্যান্ড কলেজ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০