সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

অক্সফোর্ড বিজ্ঞানীদের তৈরি করোনা টিকা উৎপাদন করবে চীন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০ ১৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। এখন পর্যন্ত করোনা নির্মূলে কোনো টিকা বাজারে আসেনি। তবে অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের তৈরি করোনাভাইরাসের সম্ভাব্য টিকা উৎপাদন করবে চীন। এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

অক্সফোর্ডের ভ্যাকসিনটির উৎপাদন ও বাণিজ্যিক কার্যক্রমের দায়িত্বে রয়েছে বৃটিশ ওষুধ প্রস্তুতকারী কোম্পানি এস্ট্রাজেনেকা। বৃহস্পতিবার এস্ট্রাজেনেকা জানিয়েছে, চীনের মূল ভূখণ্ডে টিকাটি উৎপাদন করবে চীনা কোম্পানি শেনঝেন কাংতাই বায়োলজিউক্যাল প্রোডাক্টস। অক্সফোর্ডের টিকা নিয়ে কোনো চীনা প্রতিষ্ঠানের সঙ্গে এটাই এস্ট্রাজেনেকার প্রথম চুক্তি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বর্তমানে বিশ্বজুড়ে মানবদেহে পরীক্ষা চলছে অন্তত ২৬টি সম্ভাব্য করোনা টিকার।

এর মধ্যে আটটিই তৈরি হচ্ছে চীনে। তা সত্ত্বেও অক্সফোর্ডের টিকা উৎপাদনে শীর্ষ টিকা তৈরিকারক চীনা কোম্পানির সঙ্গে চুক্তিটি করোনার টিকা তৈরিতে এস্ট্রাজেনেকার এগিয়ে থাকার বিষয়টি আরো জোরদার করলো।
চুক্তি অনুসারে, চীনের শেনঝেন কাংতাই এক বছরে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি টিকাটির অন্তত ১০ কোটি ডোজ উৎপাদন করবে।

চলতি বছরের মধ্যেই টিকাটি উৎপাদনের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ শেষ করবে তারা। পরীক্ষাধীন ওই টিকাটি এজেড১২২২ নামে পরিচিত।

চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে প্রকাশিত এক বিবৃতিতে এস্ট্রাজেনেকা জানায়, শেনঝেন-ভিত্তিক কোম্পানিটিকে অবশ্যই আগামী বছরের মধ্যে ২০ কোটি ডোজ উৎপাদন করার সক্ষমতা অর্জন করতে হবে। এছাড়া, বাজারে থাকা অন্যান্য সম্ভাব্য টিকা নিয়েও চীনা প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করার সম্ভাবনার কথা জানিয়েছে এস্ট্রাজেনেকা।

এখন পর্যন্ত করোনার কোনো অনুমোদিত টিকা বাজারে নেই। তবে অনুমোদন পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে বেশ কয়েকটি টিকা। এর মধ্যে অক্সফোর্ডের টিকাটির ফলাফল বেশ আশা জাগিয়েছে। টিকাটি উৎপাদন নিয়ে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, বৃটেন, দক্ষিণ কোরিয়ার বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তি করেছে এস্ট্রাজেনেকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অক্সফোর্ড বিজ্ঞানীদের তৈরি করোনা টিকা উৎপাদন করবে চীন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:১৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০