সংবাদ শিরোনাম ::
ভয়াবহ দুর্ঘটনা, রানওয়ে থেকে ছিটকে দু’টুকরো এয়ার ইন্ডিয়া! আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০ ২১৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
দুবাই ফেরত এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান ভারতের কোঝিকোড়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেছে। সেই বিমানে ১৯১ জন যাত্রী ছিল বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়টি জানা যায়নি।
শুক্রবার দুপুরে দুবাই থেকে ১৯১ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানটি কেরালার কোঝিকোড়ে অবতরণের সময় রানওয়েতেই ছিটকে যায়। এ ঘটনায় উদ্ধার কাজ চলছে। ঘটনাস্থলের ছবিতে দেখা গিয়েছে বিমানটি দু’টুকরো হয়ে রানওয়ে ও তার বাইরেও ছড়িয়ে পড়েছে।
























