সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

আখ-খেজুরের রস ছাড়াই মণের পর মণ গুড় তৈরি!‍ আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০ ২২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক
গুড় তৈরির প্রধান উপকরণ রস। আখ, খেজুর অথবা তালের রস ছাড়া গুড় তৈরি সম্ভব নয়। কিন্তু এ অসম্ভব কে সম্ভব করেছে নাটোরের লালপুরে একটি চক্র। রস ছাড়াই মণের পর মণ গুড় তৈরি করে বাজারজাত করছে তারা।

আখ বা খেজুরের রস ছাড়াই মণের পর মণ গুড় তৈরির দায়ে নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের দুই গুড় ব্যবসায়ীকে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত ১১টার দিকে তাদের এই দণ্ডাদেশ দেয়া হয়। তারা হলেন- বালিতিতা ইসলামপুর গ্রামের তুহিন (৩০) ও জিয়াউর রহমান (৪০)। এসময় সাড়ে সাত হাজার কেজি ভেজালগুড় জব্দ করা হয়।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মুল বানীন দ্যুতি জানান, চিনিকল এলাকায় আখ মাড়াই নিষিদ্ধ এবং খেজুর রস আহরণ ছয় মাস আগে বন্ধ হয়েছে। অথচ বালিতিতা ইসলামপুর গ্রামের তুহিন ও জিয়াউর তাদের কারখানায় আখের ও খেজুরের গুড় তৈরি করে আসছিলেন।

খবর পেয়ে নাটোর র‌্যাব ক্যাম্পের সদস্যরা তাদের কারখানায় অভিযান চালিয়ে সাড়ে সাত হাজার কেজি ভেজাল আখের গুড়, তিন কেজি ফিটকারি, চার কেজি ডালডা, ৭০ কেজি চুন ও দুই কেজি হাইড্রোজেন জব্দ করেন।

র‌্যাবের সহকারী পুলিশ সুপার রাজিবুল আহসান এই অভিযানে নেতৃত্ব দেন। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা ভেজাল গুড় তৈরির কথা স্বীকার করেন।

এ কারণে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তারা তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করে ছাড়া পান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আখ-খেজুরের রস ছাড়াই মণের পর মণ গুড় তৈরি!‍ আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:০০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০