সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

সেনা পর্যায়ের শেষ বৈঠকের পরও ভারত সীমান্ত থেকে সরেনি চীন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

লাদাখে প্যাংগং লেকে নিজেদের অবস্থানে অনড় চীনা সেনা। রবিবার ভারতের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং ও চীনা মেজর জেনারেল লিন লিউয়ের মধ্যে বৈঠকের পরও নিজেদের অবস্থান বদল করেনি পিএলএ।

জানা গেছে, প্যাংগং লেকের কাছে তারা ফিঙ্গার ৪ পর্যন্ত চলে এসেছিল। তারপর তারা ফিঙ্গার ৫ পর্যন্ত সরে যায়।

তারপর থেকে সেখানেই রয়েছে চীনা সেনা।

এদিকে ভারতীয় ভূখণ্ড দেপস্যাং ও গোগারাতেও বসে রয়েছে কিছু চীনা সেনা। তবে সেখান থেকে তারা সরে যাবে বলে সম্মত হয়েছে। অন্যদিকে, নিয়ন্ত্ররেখা বরাবর ২৫,০০০ সেনা মোতায়েন করে রেখেছে চীন।

তাদের সঙ্গে রয়েছে ট্যাঙ্ক ও অন্যান্য অস্ত্র। রণসজ্জা কমানোর কোনও লক্ষণ নেই।

উল্লেখ্য, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে চীনা বিদেশমন্ত্রী ওয়াং উইয়ের দুই ঘণ্টার বৈঠকের পর চাপা উত্তেজনার পরিস্থিতি কিছুটা কম হয়েছিল। গালওয়ান থেকে কিছুটা সরে গিয়েছিল চীনা সেনা। কিন্তু প্যাঙ্গং লেক এলাকায় তারা ঘাঁটি গেড়ে বসেই রয়েছে।

এর আগে, গালওয়ান উপত্যকায় চীনা তাঁবু সরানোকে কেন্দ্র করে দুদেশের সেনার মধ্যে হাতাহাতি সংঘর্ষ শুরু হয়ে যায়। দফায় দফায় হওয়া ওই সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়। আহত হন ৭০ জন। ওই সংঘর্ষের ঘটনায় চীনা সেনারও মৃত্যু হয়েছে বলে স্বীকার করলেও সংখ্যা জানায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সেনা পর্যায়ের শেষ বৈঠকের পরও ভারত সীমান্ত থেকে সরেনি চীন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৪৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০