সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

এবার সীমান্ত ঘেঁষে হেলিপ্যাডের কাজ শুরু করল নেপাল, আরও চাপে ভারত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০ ১৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

লাদাখ সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনা চলছেই। সেখানে চীনা সেনাদের অনড় অবস্থানে ভীষণ চাপে রয়েছে ভারত। এমনকি সম্প্রতি সেখানে চীনা সেনাদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুও হয়।

এই পরিস্থিতিতে সীমান্ত নিয়ে নেপালের সঙ্গেও উত্তেজনা দেখা দেয়।

নেপাল ভারত সীমান্তবর্তী কিছু এলাকায় নিজেদের মানচিত্রে স্থান দিয়ে তা সংসদে অনুমোদন দেয়। এতে আরও চাপে পড়ে যায় ভারত।
ভারত- নেপাল সম্পর্কের এই টানাপোড়েন চলছে দীর্ঘ কয়েক মাস ধরে। এর মধ্যেই নতুন পদক্ষেপ নিল নেপাল।

ভারত সীমান্ত সংলগ্ন বিতর্কিত জমিতে হেলিপ্যাড বানানোর কাজ শুরু করে দিয়েছে দেশটি। ভারতের বিহারের পশ্চিম চম্পারান জেলার পাশাপাশি সীমান্তের কাছে অবস্থিত একটি বিতর্কিত স্থানে এই হেলিপ্যাড নির্মাণ করছে নেপাল।
জানা গেছে, নেপালের প্রস্তাবিত ওই হেলিপ্যাডটি পশ্চিম চম্পারান জেলা সদর থেকে ৮০ কিলোমিটার দূরে। জেলার বাল্মিকি টাইগার রিজার্ভের (ভিটিআর) কাছে সশস্ত্র সীমাবলের (এসএসবি) থারি সীমান্তের ফাঁড়ি থেকে কিছুটা দূরে নরসাহি গ্রামে গড়ে তোলা হচ্ছে এই হেলিপ্যাড।

এ বিষয়ে বলতে গিয়ে নেপালের সশস্ত্র সীমাবলের ব্যাটালিয়ন কমান্ড্যান্ট রাজেন্দ্র ভরদ্বাজ বলেন, “ইন্দো-নেপাল সীমান্তের নরসাহি গ্রামে একটি হেলিপ্যাড তৈরির কাজ চলছে।

যাবতীয় কাজকর্মও শুরু করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিষয়টি সদর দফতরকেও জানানো হয়েছে। ”সূত্র: কলকাতা২৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার সীমান্ত ঘেঁষে হেলিপ্যাডের কাজ শুরু করল নেপাল, আরও চাপে ভারত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:২২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০