সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

বরিশালে ৫টি যাত্রীবাহী লঞ্চে মোট ৭৭ হাজার টাকা জরিমানা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০ ১৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক :: বরিশাল নৌ-বন্দরের একতলা লঞ্চঘাটে নৌ-পরিবহন অধিদপ্তরাধীন মেরিন কোর্ট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আজ (সোমবার) সকাল সাড়ে ১১টায় নৌ-পরিবহন অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সমগ্র বাংলাদেশ) মো. রেজাউল করিমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। বরিশাল সদর থানা নৌ পুলিশ, কোতয়ালি মডেল থানা পুলিশ এবং কোস্টগার্ডের সদস্যরা এ অভিযানে সার্বিক সহযোগিতা করে।

অভিযানে বরিশাল বিভাগের অভ্যন্তরীন রুটে চলাচলরত লঞ্চের সার্ভে সনদ, মাস্টার/ড্রাইভার সনদ, লাইফবয়া, অগ্নিনির্বাপক সরঞ্জামাদী এবং নাবিক নিরাপত্তা সনদ না থাকায় ৫টি যাত্রীবাহী লঞ্চে মোট ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে এম ভি গ্রীন ওয়াটারকে ১৭ হাজার, এম ভি উপকূল- ২ লঞ্চকে ১০ হাজার, সুপার সৈনিক- ৬ লঞ্চকে ২০ হাজার, এম এল আফসার লঞ্চকে ২০ হাজার এবং এম ভি রাতুল লঞ্চকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় যাত্রীসাধারণের মুখে মাস্ক না থাকায় প্রত্যেককে ৩শ টাকা করে মোট ৫ হাজার ১শ জরিমানা করে করা হয়।

বরিশাল সদর নৌ থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ফাহাদ জানান, বরিশালের অভ্যন্তরীণ রুটে চলাচলরত লঞ্চগুলোর প্রয়োজনীয় কাগজপত্র ও সরঞ্জামাদী না থাকায় বাংলাদেশ নৌ পরিবহন অধিদপ্তরাধীন মেরিন কোর্ট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে তাদের সার্বিক সহযোগিতা দেওয়া হয়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ৫টি যাত্রীবাহী লঞ্চে মোট ৭৭ হাজার টাকা জরিমানা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৩৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০