সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

করোনার মধ্যেই নতুন বিপদ, আমেরিকায় পিয়াজ খেয়ে অসুস্থ শত শত মানুষ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে ইতোমধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। এরই মধ্যে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৮ লাখ ১৩ হাজার ৬ শতাধিক মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৩৬৫ জনের।

করোনার দাপটে যখন পুরোপুরি বিধ্বস্ত আমেরিকা, তখন নতুন বিপদে বিশ্বের সবচেয়ে উন্নত এই রাষ্ট্র।

দেশটিতে এবার ছড়িয়ে পড়েছে সালমোনেলা ব্যাকটেরিয়ার বিষক্রিয়া।
এরই মধ্যে এই ব্যাকটেরিয়ার বিষক্রিয়া ছড়িয়ে পড়েছে দেশটির ৩১টি রাষ্ট্রে। অসুস্থ হয়েছে কমপক্ষে ৪০০ মানুষ। শুধু আমেরিকা নয়, একই সঙ্গে কানাডা থেকেও এ ধরনের ঘটনা সামনে এসেছে।

সিএনএন-এর এক রিপোর্টে বলা হয়েছে, অসুস্থতার জেরে কমপক্ষে ৬০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। মনে করা হচ্ছে, কোনও সংস্থার সরবরাহ করা লাল পিয়াজ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন তারা।

ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আমেরিকার ৩১টি রাজ্যে সালমোনেলা বিষের প্রভাব দেখা গিয়েছে। এই ঘটনার জন্য প্রাথমিকভাবে থমসন ইন্টারন্যাশনাল নামে একটি সংস্থার পিয়াজ সরবরাহকে দায়ী করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংস্থা জানিয়েছে, তদন্তের সময় দেখা গেছে যে লাল পিয়াজের কারণে মানুষ সংক্রামিত হয়েছে।

এরই মধ্যে ওই সংস্থা তাদের ডেলিভারি করা সব দোকান থেকে পিয়াজ ফিরিয়ে নিচ্ছে।
সালমোনেলা সংক্রমণে আক্রান্ত ব্যক্তিদের সাধারণত ডায়রিয়া, জ্বর, পেটে ব্যথার মতো সমস্যা হয়ে থাকে। এই লক্ষণগুলো সংক্রামিত হওয়ার পর ৬ ঘণ্টা থেকে ৬ দিন পর্যন্তও থাকতে পারে। তবে গড় হিসেবে দেখা গেছে, সাধারণত ৪ থেকে ৭ দিন এই রোগ থাকে। মূলত ৫ বছরের কম ও ৬৫ বছরের বেশি বয়সী লোকেরাই এতে বেশি আক্রান্ত হয়। সূত্র: সিএনএন, ফোর্বস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনার মধ্যেই নতুন বিপদ, আমেরিকায় পিয়াজ খেয়ে অসুস্থ শত শত মানুষ।

আপডেট সময় : ০৮:৪০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০