সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

পটুয়াখালীর এক মাদ্রাসার মেয়েকে ধর্ষণ করে ভিডিও ভাইরাল। আজকের ক্রাইম নিউজ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০ ১৬৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর গলাচিপায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ধর্ষিত ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এছাড়া, পুলিশ ওই মাদ্রাসা শিক্ষকের ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ধর্ষক শিক্ষক পলাতক রয়েছে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধর্ষক শিক্ষক মোহাম্মদ ফরাজী (৪০) উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরআগস্তি গ্রামের মৃত মকবুল ফরাজীর ছেলে। মোহাম্মদ ফরাজী একই ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের নিজ বাড়িতে ‘হাদিউল উম্মা মহিলা মাদ্রাসা’ প্রতিষ্ঠা করে নিজেই এটি পরিচালনা ও শিক্ষকতা করে আসছে।

আবাসিক এ মাদ্রাসায় বেশ কয়েকজন মেয়ে শিশুকে রেখে পড়ানো হয়। ধর্ষিত শিশুটি (১১) ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী। তার বড় বোন (১৪) একই মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করে।

মামলায় অভিযোগ করা হয়েছে, ঘটনার দিন ২৯ জুন শনিবার সকাল ৬ টার দিকে শিক্ষক মোহাম্মদ ফরাজী শিশুটিকে বসতঘরের বারান্দায় ডেকে নেয় এবং জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি তার বড়বোনকে নিয়ে ওইদিন দুপুরে বাড়ি গিয়ে অভিভাবকদের বিষয়টি জানায়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, আজ শনিবার এ ঘটনায় ধর্ষিত শিশুর বাবা মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ ফরাজীকে একমাত্র আসামী করে মামলা দায়ের করেছেন।

তাৎক্ষণিক এলাকায় অভিযান চালিয়ে মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ ফরাজীর ছোট ভাই ইব্রাহিম ফরাজীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ইব্রাহিম ফরাজীও একই এলাকায় কেবলমাত্র শিশু ছেলেদের নিয়ে অপর একটি আবাসিক মাদ্রাসা পরিচালনা করে।

ধর্ষক মোহাম্মদ ফরাজীকে গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এদিকে, অভিযোগ উঠেছে ধর্ষণের এ ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যাপক অপচেষ্টা করেছে। ধর্ষিত শিশুর পরিবারকে মামলা দায়েরে বাধা দেয়া হয়েছে। আপোষরফার চেষ্টা করা হয়েছে। যে কারণে মামলা দায়েরে বিলম্ব ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীর এক মাদ্রাসার মেয়েকে ধর্ষণ করে ভিডিও ভাইরাল। আজকের ক্রাইম নিউজ!

আপডেট সময় : ০৫:৪৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০