সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

নিউজ পোর্টালের নিবন্ধন : সংশোধিত তালিকায় বাদ ১০টি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০ ১৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
    অনলাইন ডেস্ক
    প্রথমে ৪৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের জন্য সরকার নির্বাচিত করলেও পরে সংশোধন করে ৩৪টি করা হয়েছে।

    বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ৪৪টি নিউজ পোর্টালের প্রথম তালিকা প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়। পরে ৩৪টির সংশোধিত তালিকা প্রকাশ করা হয়।

    তালিকা প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন (রেজিস্ট্রেশন) একটি চলমান প্রক্রিয়া। যে সমস্ত অনলাইন নিউজ পোর্টালের পক্ষে সরকার নির্ধারিত সংস্থাসমূহের অনাপত্তি পাওয়া গেছে, শুধুমাত্র সেইগুলোর তালিকা প্রকাশ করা হলো এবং তাদের প্রাথমিক রেজিস্ট্রেশনের অনুমতি দেয়া হল।

    ‘পরবর্তীতে অন্যান্য অনলাইন নিউজ পোর্টালের ব্যাপারে অনাপত্তি প্রতিবেদন প্রাপ্তির সাথে সাথে সেইগুলোকে নিবন্ধনের অনুমতি দেওয়া হবে। তাই এই বিষয়ে কোন উদ্বেগের কারণ নেই।’

    অনাপত্তি প্রাপ্ত নিউজপোর্টালগুলোকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

    এর আগে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছিলেন, গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে দেশের ৫০টি অনলাইন গণমাধ্যমের তালিকা প্রকাশ করা হবে। ঈদের পর এসব অনলাইন গণমাধ্যম নিবন্ধন ফি জমা দেয়াসহ প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধন নিতে পারবে।

    এছাড়া যেসব অনলাইন গণমাধ্যমের ব্যাপারে নেতিবাচক রিপোর্ট পাওয়া গেছে তাদের নিবন্ধন না দেয়া এবং এসব পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী।

    নির্বাচিত পোর্টালগুলোর নিবন্ধনের পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাহফুজুল হক জাগো নিউজকে বলেন, নিবন্ধন দেয়ার পদ্ধতিটি এখনো চূড়ান্ত হয়নি। সেটি হয়তো ঈদের পর চূড়ান্ত হবে।

    তিনি বলেন, নির্বাচিত পোর্টালগুলোকে নিবন্ধনের জন্য এককালীন একটা ফি দিতে হবে। এছাড়া প্রতিবছর ফি দিয়ে নবায়ন করতে হবে। নিবন্ধন ও নবায়ন ফি এখনো নির্ধারণ করা হয়নি। তবে তা খুব বেশি হবে না।

    রাষ্ট্রবিরোধী, ধর্মীয় উস্কানিমূলক কোনও সংবাদ পরিবেশন করবে না বলেও অনলাইন পোর্টালগুলোকে অঙ্গীকার নামা দিতে হবে বলেও জানান যুগ্মসচিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিউজ পোর্টালের নিবন্ধন : সংশোধিত তালিকায় বাদ ১০টি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০