সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

ক্রেতা সেজে ইয়াবা পাচারকারীকে ধরলো পুলিশ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বগুড়ার ধুনট উপজেলায় ক্রেতা সেজে চিহ্নিত ইয়াবা কারবারী গাজী সেখকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ইয়াবা জব্দ করা হয়।

গাজী সেখ উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটি গ্রামের ছায়েদ আলীর ছেলে।

শুক্রবার দুপুরের দিকে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মথুরাপুর বাজারের কুলি শ্রমিক কার্যালয়ের সামনের রাস্তা থেকে গাজীকে গ্রেফতার করা হয়। এসময় গাজীর সহযোগী একই গ্রামের শাহ আলীর ছেলে আব্দুল মোমিন (৩০) কৌশলে পালিয়ে গেছে।

থানা সূত্রে জানা গেছে, ইয়াবা কারবারী হিসেবে গাজী সেখকে এলাকার সবাই চেনেন। তিনি মাদক দ্রব্যের ব্যবসায়ী, এমন সংবাদ থানা পুলিশের কাছে আসে।

পরে থানার এসআই রিপন মিঞার নেতৃত্বে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ।
ইয়াবা কারবারী গাজীকে ধরতে পুলিশ কৌশল অবলম্বন করে। টাকা দিয়ে গাজীর কাছ থেকে ইয়াবা ক্রয় করার জন্য বলা হয়। টাকা পেয়ে গাজী ইয়াবা নিয়ে আসলে তাকে হাতে নাতে ধরে ফেলেন পুলিশ। এসময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, ক্রেতা সেজে ইয়াবা কারবারী গাজী সেখকে গ্রেফতার করা হয়েছে। গাজী ও তার সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্রেতা সেজে ইয়াবা পাচারকারীকে ধরলো পুলিশ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০