সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

পিরোজপুরে একই পরিবারের ৩জনকে হত্যা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০ ২২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় একই পরিবারের ৩জনকে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন মঠবাড়িয়ায় উপজেলার ধানীসাফা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাফা গ্রামের মো. আয়নাল হোসেন হাওলাদার (৩৫), তার স্ত্রী খুকু মনি (২৫) ও তার ৩ বছরের শিশু কন্যা আঁখি আক্তার।
পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান মঠবাড়িয়ার ওই ৩ জনের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাদের হত্যা করা হয়েছে। এখনো তাদের সুরাত হাল তৈরী করা হয়নি। তবে ধারনা করা হচ্ছে তাদের পুরকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহত আয়নাল হোসেন ওই গ্রামের মৃত রত্তন হাওলাদারের পুত্র। তিনি গত ৩ বছর আগে ভ্রæনাই থেকে দেশে ফিরে ওই গ্রামের মোজাম্মেল হোসেনের বাড়িতে ভাড়ায় থেকে অটো রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহত আয়নালের বড় ভাই মোঃ হেলাল হাওলাদার জানায়, তার (আয়নাল) স্ত্রী বাড়িতে বসে শিশু শ্রেণীর ২ ছাত্রদের প্রাইভেট পড়াতেন। আর শুক্রবার (৩১ জুলাই) সকালে ওই ছাত্ররা পড়তে এসে ঘরের দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে ওই ৩ জনের লাশ দেখে চিৎকার করে । এ সময় তাদের ডাক-চিৎকারে স্থানীয় এসে তাদের মৃত্যু অবস্থায় দেখে আমাদের ও থানা পুলিশকে খবর দেন। ওই ঘরের পিছনের সিঁদ কাটা রয়েছে। নিহত আয়নাল ও তার স্ত্রীর হাত পিছনে বাধা ও ঘরের আড়ার সাথে কাপড় দিয়ে ঝুলানো রয়েছে। আর শিশু কন্যাটিও ঝুলানো রয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের কারণেই দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তিনজনকে হত্যা করে ঝুলিয়ে রাখে। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুরে একই পরিবারের ৩জনকে হত্যা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৩২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০