সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

কালেরকণ্ঠে সংবাদ পড়ে অসুস্থ সেই শিশু আব্দুল্লাহর পাশে দাঁড়ালেন জামালপুরের যুবলীগ নেতা সজিব। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ ২০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় জটিল কিডনি ও লিভার রোগে আক্রান্ত হয়ে ক্রমশ
মৃত্যুর দিকে ধাবিত হওয়া ৮ বছরের সেই শিশু আব্দুল্লাহর পাশে দাঁড়িয়ে
মানবতার হাত প্রসারিত করেছেন জামালপুর জেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর
রহমান সজিব। দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ‘শিশু আব্দুল্লাহর দু’চোখে
বাঁচার করুন আকুতি,একটু সহানুভূতি পেলে বেঁেচ যেতে পারে তার প্রাণ’
শিরোণামে প্রকাশিত সংবাদ দেখে তিনি বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি ও কালের
কণ্ঠের উপজেলা প্রতিনিধি রাহাদ সুমনের সঙ্গে ৩০ জুলাই বৃহস্পতিবার দুপুরে
মুঠোফোনে যোগাযোগ করে অসুস্থ শিশুটির বিষয়ে খোঁজখবর নেন এবং চিকিৎসার
জন্য তার বাবার বিকাশ নম্বরে ১০ হাজার টাকা পাঠান। এছাড়াও তিনি উন্নত
চিকিৎসার জন্য প্রয়োজনে আরও সহায়তার আশ্বাস দেন। এদিকে শিশু আব্দুল্লাহর
শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে
কিডনি বিভাগে ভর্তি করা হয়। তার পিতা খলিল খান জানান আব্দুল্লাহর
প্রসাব-পায়খানা বন্ধ হয়ে গেছে। চিকিৎসক বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে
দিয়েছেন। এদিকে বিভিন্ন জাতীয়,আঞ্চলিক ও অনলাইন পত্রিকায় ‘শিশু
আব্দুল্লাহর দু’চোখে বাঁচার করুন আকুতি, প্রতিজন এক টাকা করে দিলে বেঁেচ
যেতে পারে তার প্রাণ’ শিরোণামে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুকে তাকে নিয়ে মানবিক পোষ্ট দেওয়া হলে কয়েকজন সহৃদয়বান ব্যক্তি তার
চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাদের দেওয়া ৭ হাজার টাকা ও
জামালপুর জেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান সজিবের দেওয়া ১০ হাজার
টাকায় বর্তমানে আব্দুল্লাহর চিকিৎসা চলছে। তবে তাকে বাঁচাতে উন্নত
চিকিৎসার জন্য কয়েক লাখ টাকার প্রয়োজন। সবাই একটু মানবিক দৃষ্টিকোনে
সহায়তার হাত বাড়িয়ে দিলে এ শিশুটি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে
পারে। প্রাণপ্রিয় ছেলেকে বাঁচাতে তার হতদরিদ্র পিতা-মাতা মাদার অব
হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশ-বিদেশের সহৃদয়বান
বিত্তবানদের কাছে আর্থিক সহায়তার জন্য করুন আকুতি জানিয়েছেন। সাহায্য
পাঠানোর বিকাশ নম্বর মো. খলিল খান ০১৭৭৭০২১০০৫। প্রসঙ্গত বানারীপাড়ার
উদয়কাঠি ইউনিয়নের লবনসাড়া গ্রামের প্রথম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ কিডনি
ও লিভার রোগে আক্রান্ত হয়ে তার হাত-পা ও পেট সহ সারা শরীরে পানি জমে
সুচিকিৎসার অভাবে সে ক্রমশ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। গুরুতর অসুস্থ শিশু
পুত্রকে নিয়ে তার হতদরিদ্র বাবা-মায়ের দু’চোখে কেবলই অমানিশার ঘোর
অন্ধকার। উপজেলার লবনসাড়া গ্রামের দিন মজুর খলিল খানের ছেলে ও স্থানীয়
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ (৮) গত ৭ মাস
পূর্বে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। বরিশালে চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষায়
তার কিডনি ও লিভারে জটিল সমস্যা ধরা পড়ে। তাকে ঢাকায় নিয়ে বিশেষজ্ঞ
চিকিৎসকের তত্ত্বাবধানে সুচিকিৎসা করালে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে
ফেরার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার হতদরিদ্র দিনমজুর পিতার পক্ষে সেই
ব্যয়ভার বহন করে ছেলের উন্নত চিকিৎসা করানো সম্ভবপর নয়। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালেরকণ্ঠে সংবাদ পড়ে অসুস্থ সেই শিশু আব্দুল্লাহর পাশে দাঁড়ালেন জামালপুরের যুবলীগ নেতা সজিব। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০