সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

বানারীপাড়ায় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ৭ দুর্বৃত্তকে আটক করে পুলিশে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবাইল টাওয়ারের যন্ত্রাংশ,চুরি কাজে ব্যবহৃত সরঞ্জাম ও দু’টি ট্রলার উদ্ধার
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ার
বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া বাজার সংলগ্ন গ্রামীণ ফোনের টাওয়ারে
চুরির প্রস্তুতিকালে ৭ দুর্বৃত্তকে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে আটক করে
পুলিশে দিয়েছে জনতা। এসময় তাদের কাছ থেকে টাওয়ারের বিভিন্ন
যন্ত্রাংশ,চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও দুটি ট্রলার উদ্ধার করা হয়। তবে
পুলিশ দাবি করছে তারা চুরি নয় মরিচবুনিয়া ও চৌমোহনা বাজারে ডাকাতির
উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলো। উপজেলার বিশারকান্দি ইউপি চেয়ারম্যান
সাইফুল ইসলাম শান্ত জানান মঙ্গলবার রাত ১২টার দিকে ৮ দুর্বৃত্ত দুটি
ট্রলার যোগে এসে মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও বাজার সংলগ্ন গ্রামীণ
ফোনের টাওয়ারে চুরি করার প্রস্তুতি নেয়। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে
মুঠোফোনে তাকে জানালে ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সহ লোকজন নিয়ে ঘটনাস্থলে
গিয়ে টাওয়ারের বিভিন্ন যন্ত্রাংশ, চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও দুটি
ট্রলার সহ ৭ দুর্বৃত্তকে আটক করেন। তবে এসময় নাজিরপুর উপজেলার পশ্চিম
বাইনারী গ্রামের কবির গাজী নামের এক দৃর্বৃত্ত পালিয়ে যেতে সক্ষম হয়। পরে
থানায় খবর দেওয়া হলে ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ পুলিশ নিয়ে
ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃতরা হলেন পিরোজপুরের
স্বরূপকাঠি উপজেলার বালীহারি গ্রামের হিরু,বলদিয়া কাটাখালি গ্রামের
ইয়াসিন হাওলাদার,উলিবুনিয়া গ্রামের ইয়াছিন বাহাদুর,নাজিরপুর উপজেলার
বাইনারী গ্রামের সহিদুল ইসলাম,পশ্চিম বাইনারী গ্রামের লিটন শেখ,
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামের শাহিন শেখ ও তাওহীদুল ইসলাম।
এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে।
কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাও রয়েছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে
বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ জানান বিশারকান্দি
ইউনিয়নের মরিচবুনিয়া ও চৌমোহনা বাজারে ডাকাতির প্রস্তুতি কালে জনতার
সহায়তায় তাদের আটক করা হয়েছে।এ ব্যপারে বুধবার সকালে থানায় ডাকাতির
প্রস্তুতির মামলা দায়েরের পর তাদেরকে বরিশালে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া
চলছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ৭ দুর্বৃত্তকে আটক করে পুলিশে।

আপডেট সময় : ০৯:৪২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০