সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ঝালকাঠিতে মাস্ক নিয়ে সরকারের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস, ডা. টিপু সুলতানকে শোকজ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি ‘এন-৯৫ মাস্ক নিয়ে সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. টিপু সুলতানকে শোকজ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীন শনিবার (২৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

শোকজ নোটিশে বলা হয়েছে, ডা. টিপু সুলতান প্রায়ই সরকারের স্বাস্থ্য বিভাগের কার্যক্রমকে ভিন্নরূপে উপস্থাপন ও উপহাস করে ফেসবুকে স্ট্যাটাস দেন। তার ফেসবুক পোস্টটি নাগরিকত্ব এবং সরকারি কর্মচারীদের (শৃঙ্খলা ও আপিল) ২০১৮ এর বিধি-২০১ লঙ্ঘন করেছে। যা শাস্তিযোগ্য অপরাধ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ডা. টিপু সুলতান প্রায়ই সরকারের কার্যক্রম নিয়ে বিভ্রান্তিকর কথা শেয়ার করেন। এন-৯৫ মাস্ক সরবারাহে কর্তৃপক্ষের অব্যবস্থাপনা নিয়েও তিনি কথা বলেছিলেন।

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মুনিবুর রহমান জুয়েল বলেন, ডা. টিপু সুলতান একজন সরকারি ডাক্তার হিসেবে বিধি লঙ্ঘন করেছেন। কিছুদিন আগে তিনি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। হয়তো আবেগে এ কথাগুলো বলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তিনি তার ভুল বুঝতে পেরেছেন। তিনি লিখিত মুচলেকা দিতে রাজি হয়েছেন।

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. টিপু সুলতান বলেন, মার্চ মাস থেকে কোনো ছুটি পাইনি। হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে সব জায়গায় দায়িত্ব পালন করছি। এখন পর্যন্ত আমরা সরকারিভাবে এন-৯৫ মাস্ক পাইনি। অনেকেই নিজ থেকে সংগ্রহ ব্যবহার করছেন। আমি নিজেও করোনা আক্রান্ত হয়েছিলাম। আমি মানসিকভাবে বিপর্যস্ত। বিষয়টি নিয়ে ফেসবুকে লেখা ঠিক হয়নি। আমি এখন বিব্রতবোধ করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে মাস্ক নিয়ে সরকারের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস, ডা. টিপু সুলতানকে শোকজ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৫৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০